Thursday, July 16সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

বিনোদন

আসছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

আসছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

বিনোদন, শিরোনাম
সিনেমার ব্যাকরণ বদলে দেওয়া অস্কারজয়ী মাস্টারমাইন্ড ক্রিস্টোফার নোলান ফিরছেন তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং সাইক্লপিক প্রজেক্ট নিয়ে! আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী রূপালী পর্দায় আসছে তাঁর নতুন মহাকাব্য ‘দ্য ওডিসি’। গ্রিক পুরাণের সেই অমর উপাখ্যান—ট্রয় যুদ্ধের পর রাজা ওডিসিউসের দশ বছরের রক্তক্ষয়ী ও রোমাঞ্চকর ঘরে ফেরার লড়াই এবার আমরা দেখতে চলেছি নোলানের নিজস্ব সিগনেচার স্টাইলে। জানা গেছে, সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও ছবিটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। হোমারের প্রাচীন গ্রীক মহাকাব্যের ওপর ভিত্তি করে নির্মিত ‘দ্য ওডিসি’ নোলানের ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল প্রজেক্ট। প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটে নির্মিত এই সিনেমাটি হলিউড ইতিহাসের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র। ভিজ্যুয়াল ইতিহাসের পাতা ওলটপালট করে দিতে এটিই হলিউডের প্রথম মূলধারার ফিচার ফিল্ম, যার পুরোটা শ্যুট করা হয়েছে ১০০% আইম্যাক্স...
এবার বাস্তবের ‘মোয়ানা’ আসছে পর্দায়

এবার বাস্তবের ‘মোয়ানা’ আসছে পর্দায়

বিনোদন, শিরোনাম
অ্যানিমেশন সিনেমাপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ ভীষণ জনপ্রিয় একটি নাম। ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমা মুক্তি পায় ২০১৬ সালে। দর্শকদের দারুণ সাড়া পাওয়া সিনেমাটি বক্স অফিসও মাত করেছে। ঘরে তুলেছে প্রায় ৭০০ মিলিয়ন ডলার। ২০২৪ সালের নভেম্বরে ডিজনি নিয়ে আসে এর সিকুয়েল ‘মোয়ানা ২’। এর সাফল্য ছাড়িয়ে যায় আগের সিনেমাকেও। আয় করে ১ বিলিয়ন ডলারের বেশি। শুধু তাই নয়, বিশ্বজুড়ে অগণিত ‘মোয়ানা’ ভক্ত তৈরি হয়ে যায়। আর এই ভক্তদের আকাঙ্খা পূরণে আবারও পর্দায় আসছে ‘মোয়ানা’। তবে এবার অ্যানিমেশন নয়, লাইভ অ্যাকশনে। এবার চরিত্রগুলোতে অভিনয় করেছেন বাস্তবের শিল্পীরা। অবশ্য অ্যানিমেশনও থাকবে কিছু কিছু। টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের এই সিনেমা আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আজ ১০ জুলাই। বাংলাদেশের দর্শকরা আনন্দিত হতে পারেন এজন্য যে, একই দিনে স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। লাইভ-অ্যাকশন মোয়ানা...
দীপ্ত প্লেতে আসছে নতুন মাইক্রোড্রামা

দীপ্ত প্লেতে আসছে নতুন মাইক্রোড্রামা

বিনোদন, শিরোনাম
৩০ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে বাংলায় ডাবিং করা মাইক্রোড্রামা The Little Lucky Star (সৌভাগ্যের ছোট্ট তারা)। এটি দীপ্ত প্লেতে প্রচার হওয়া ৪র্থ বাংলায় ডাবিংকৃত মাইক্রোড্রমা। "সৌভাগ্যের ছোট্ট তারা" একটি হৃদয়ছোঁয়া পারিবারিক ও ফ্যান্টাসি গল্প, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ছোট্ট মেয়ে সু বাও। জন্মের পর থেকেই নানা ষড়যন্ত্র ও ভুল বোঝাবুঝির কারণে তাকে দুর্ভাগ্যের প্রতীক মনে করা হয়। ফলে তার দত্তক পরিবার ধীরে ধীরে তাকে অবহেলা ও কষ্ট দিতে শুরু করে। অন্যদিকে, সু বাওয়ের মা এক রহস্যময় ও অশুভ শক্তির দ্বারা শূন্য জগতে বন্দী হয়ে পড়েন। মাকে হারিয়ে এবং দত্তক পরিবারের ভালোবাসা না পেয়ে সু বাও শেষ পর্যন্ত তার মামাদের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে সে প্রথমবারের মতো প্রকৃত স্নেহ, ভালোবাসা এবং পরিবারের উষ্ণতা অনুভব করে। সময়ের সাথে সাথে সু বাও নিজের অতীতের সত্য জানতে শুরু করে এবং তার আসল বাবার সন...
নতুন দুই আইটেম গানে সিন্ডি রোলিং

নতুন দুই আইটেম গানে সিন্ডি রোলিং

বিনোদন, শিরোনাম
বড় পর্দায় অনবদ্য নাচ,  গ্ল্যামার আর আন্তর্জাতিক মানের পারফরম্যান্সের অনবদ্য চিত্রনায়িকা সিন্ডি রোলিং। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'মাসুদ রানা' চলচ্চিত্রে সিন্ডির অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। অনেকেই বলে থাকেন, বাংলা চলচ্চিত্রে সিন্ডি রোলিংই প্রথম  আন্তর্জাতিক মানের আইটেম গান উপহার দিয়েছিলেন। এবার দীর্ঘ বিরতির পর আবারো আইটেম গান নিয়ে বড় পর্দায় আসছেন সিন্ডি রোলিং। চলচ্চিত্র পরিচালক ওয়ালিদ আহমেদের 'জীবনের খেলা' সহ আরও একটি নতুন চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করছেন সিন্ডি। আর এই আইটেম গান দুটির পোশাকের ডিজাইনও করছেন সিন্ডি নিজেই। ফলে দুটি আইটেম গানেই দর্শকরা নতুনত্ব খুঁজে পাবেন। সিন্ডি বলেন, শাকিব খান, আরেফিন শুভ এর সাথে কাজ করলেও, 'জীবনের খেলা' সিনেমার মাধ্যমে নায়ক সজল এর সাথে এই প্রথম কাজ করছি। আর পরিচালক ওয়ালিদ আহমেদ আমার উপর ভরসা করেছেন তাই আমি আনন্দিত। আমার সবগুলো সিনেমাতেই আমি স্টাইলিং নি...
নতুন ‘সুপারগার্ল’ আসছে বাংলাদেশে

নতুন ‘সুপারগার্ল’ আসছে বাংলাদেশে

বিনোদন, শিরোনাম
৪২ বছর আগে প্রথম বড় পর্দায় এসেছিল অটো বাইন্ডার ও আল প্লাস্টিনোর সৃষ্টি করা চরিত্রটি। অর্থাৎ ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল প্রথম ‘সুপারগার্ল’। সিনেমাটি ‘সুপারম্যান’ সিরিজের স্পিন-অফ হিসেবে নির্মিত হয়েছিল। তবে মুক্তির পর এটি বক্স অফিসে সফল হয়নি এবং সমালোচকদের কাছ থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। সেই ব্যর্থতা নারী সুপারহিরোদের সিনেমার ভবিষ্যৎ একরকম অন্ধকারেই ঠেলে দিয়েছিল। তবে দেরিতে হলেও আশার আলো জেগে উঠেছে আবার। পর্দায় আসছে নতুন ‘সুপারগার্ল’। ২৬ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ডিসি ইউনিভার্সের এই সিনেমা। ক্রেইগ গিলেস্পি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মিলি অ্যালকক, ম্যাথিয়াস শোনার্টস, ইভ রিডলি, ডেভিড ক্রামহোল্টজ, এমিলি বিচাম, ডেভিড কোরেনসওয়েট ও জেসন মোমোয়া। বাংলাদেশের দর্শকরাও প্রস্তুত হয়ে যেতে পারেন। আন্তর্জাতিক মুক্তির দিনেই ‘সুপারগার্ল’ মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। ২০২৫ সালে জ...
৪ টি জনপ্রিয় চলচ্চিত্র নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

৪ টি জনপ্রিয় চলচ্চিত্র নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

বিনোদন, শিরোনাম
চলচ্চিত্রপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে স্টার সিনেপ্লেক্স। যার ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ৪টি বাংলা চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয়েছে এই উৎসব। চলচ্চিত্রগুলো হলো বরবাদ, তান্ডব, উৎসব ও বনলতা এক্সপ্রেস। ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় চলবে এই চলচ্চিত্রগুলো। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। অ্যাকশন ও টানটান উত্তেজনায় ভরপুর এই চলচ্চিত্রটি দর্শকদের আকৃষ্ট করেছে। রায়হান রাফি পরিচালিত ‘তান্ডব’ চলচ্চিত্রে রয়েছেন শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর, সিয়াম আহমেদ প্রমুখ। মনস্তাত্বিক দ্বন্দ আর প্রতিশোধের গল্প নিয়ে হাই ভোল্টেজ এই চলচ্চিত্রটি দর্শক প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে। অন্যদিকে তানিম নূর পরিচালিত ‘...
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সার্কাস-যাত্রাপালা শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সার্কাস-যাত্রাপালা শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

বিনোদন, শিরোনাম
বিলুপ্তপ্রায় যাত্রা ও সার্কাস শিল্পের গ্রামীণ ঐতিহ্য ফেরাতে নানান কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ থেকে শুরু হয়েছে সার্কাস-যাত্রাপালা শিল্পের মানোন্নয়ন বিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা। দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে আগত সার্কাস দলের মালিক, শিল্পী, খেলোয়ারদের অংশগ্রহণে আজ ১৬ জুন ২০২৬, মঙ্গলবার সকালে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ জাহেদ উর রহমান, মাননীয় উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব জুবায়ের বাবু। বাংলাদেশের সার্কাস: ঐতিহ্য, শিল্পরুপ ও সংকট বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ড. সাইমন জাকারি...
প্রথমবারের মতো মঞ্চনাটক পরিচালনায় জান্নাতুল টুম্পা

প্রথমবারের মতো মঞ্চনাটক পরিচালনায় জান্নাতুল টুম্পা

বিনোদন, শিরোনাম
প্রথমবারের মতো মঞ্চনাটক পরিচালনা করলেন জান্নাতুল টুম্পা। গত ১৪ জুন আমেরিকার নিউ জার্সির নিউ ব্রান্সউইকে ৯ বেয়ার্ড স্ট্রিটে আমেরিকান সময় বিকেল ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দুটি শোতে টুম্পা পরিচালিত "অমানুষ" শিরোনামের নাটকটি মঞ্চস্থ হয়। প্রখ্যাত নাট্যকার মামুনুর রশিদ রচিত ও সুচনা থিয়েটার প্রযোজিত "অমানুষ" নাটকটি সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালের ২১তম বার্ষিক আসর উপলক্ষে মঞ্চস্থ হলো। উৎসব আয়োজনে ছিল এপিক (এমপাওয়ারিং পিপল ইন্সপায়ারিং কমিউনিটি) এবং সহ-আয়োজক হিসেবে ছিল কোল্যাব আটর্স। নাটকের পোস্টার কনসেপ্ট ও ডিজাইন করেছেন রানা মাসুদ ও রাহি চৌধুরী। প্রথমবারের মতো মঞ্চনাটক পরিচালনা প্রসঙ্গে জান্নাতুল টুম্পা বলেন, নাটক প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছি প্রায় দুই দশক ধরে। ফলে নাটক নির্মাণকে খুব কাছ থেকে দেখার ও বোঝার অভিজ্ঞতা হয়েছে আমার। তবে পরিচালনায় আসার ইচ্ছে না থাকলেও প্রখ্যাত না...
মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক

মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক

বিনোদন, শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চেয়ে নিজের মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক। গত ১১ জুন ২০২৬ তার সাক্ষরিত এক প্রেস নোটে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। লিখিত বার্তায় ক্ষমা চাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, গত ১৯ মে ২০২৬ বিভিন্ন গণমাধ্যমের সামনে সাদামাটা এন্টারটেইনমেন্ট প্রযোজিত 'চারুলতা' এবং 'ঢাকা ১২০৫' চলচ্চিত্র নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবের পরিপ্রেক্ষিতে আমার দেওয়া বক্তব্যগুলো ভুল এবং অসত্য ছিল, যা প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনামের ক্ষতিসাধন করেছে। বিষয়টির জন্য আমি সাদামাটা এন্টারটেইনমেন্ট এবং সংশ্লিষ্ট সবার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। পরিচালক রাইসুল ইসলাম অনিক বলেন, আমি পূর্বে দাবি করেছিলাম 'চারুলতা' চলচ্চিত্রের শুটিং শেষ হয়েছে। তবে চলচ্চিত্রটির শুটিং এখনও পুরোপুরি শেষ হয়নি। একই সঙ্গে সিনেমাটির এডিটিং ও ডাবিং সম্পূর্ণ শেষ হয়েছে বলে আমি যে দাবি করেছিলাম, সেটি...
স্পিলবার্গের নতুন সিনেমা স্টার সিনেপ্লেক্সে

স্পিলবার্গের নতুন সিনেমা স্টার সিনেপ্লেক্সে

বিনোদন, শিরোনাম
বিশ্ব চলচ্চিত্রের বহুল সমাদৃত এক নাম স্টিভেন স্পিলবার্গ। যার সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন তাবৎ দুনিয়ার মানুষ। তাঁর পরিচালিত চলচ্চিত্রগুলো থেকে মোট বক্স অফিস আয় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা এখনও একটি অপরাজেয় রেকর্ড। আর সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডতো রয়েছেই। এ যাবৎ তিনবার অস্কার পুরস্কার ঘরে তুলেছেন তিনি। এমন একজন পরিচালক যখন নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন তখন থেকেই দর্শকের উম্মাদনার পারদ উপরে উঠতে থাকে। আর সিনেমা মুক্তির দিন ঘনিয়ে আসলে তো কথাই নেই। বড় খবর হলো, দর্শকদের সামনে আবার এমন একটি দিন দরজায় কড়া নাড়ছে। পর্দায় আসছে স্টিভেন স্পিলবার্গের নতুন সিনেমা। ‘ডিসক্লোজার ডে’ নামের এই সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ১২ জুন। বাংলাদেশের দর্শকরাও পিছিয়ে থাকবেন না। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে কাঙ্খিত এই সিনেমা। দীর্ঘদিন ধরে স্পিলবার্গ তুলনামূলকভাবে ব্যক...