Saturday, June 20সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

স্বাস্থ্য

সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রস্তুত হচ্ছে বিএমইউর বাজেট

সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রস্তুত হচ্ছে বিএমইউর বাজেট

শিরোনাম, স্বাস্থ্য
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিএমইউর অর্থ কমিটির ১১৯তম সভা আজ ১৭ জুন ২০২৬ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এর সভাপতিত্বে শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রস্তুত হচ্ছে বিএমইউর ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। যেখানে অগ্রাধিকার পাবে স্বাস্থ্যসেবা, মেডিক্যাল শিক্ষার মানন্নোয়ন, গবেষণা ও প্রশিক্ষণ। এবারের প্রস্তাবিত বাজেটে মিশন ও ভিশন হিসেবে বলা হয়েছে, “সেবায় শ্রেষ্ঠতা, শিক্ষা ও গবেষণায় বিশ্বমান হোক দৃশ্যমান। স্বাস্থ্যসেবায় প্রাধিকার হোক সবার অধিকার। ব্যয় হ্রাস অনুক্ষণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন।” ৫৯টি নিজস্ব বিভাগ ও ৫৫টি অধিভুক্ত মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউট পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএমইউকে পূর্ণাঙ্গ গবেষণাধর্মী ও র‌্যাংঙ্কিং এ আন্তর্জাতিকমানে উন্নতির বিষয়ে প্রস্তাবিত বাজেটে আলোকপাত করা হয়। সভায় ২০২৫...
বিএমইউতে ‘দ্যা আর্ট অ্যান্ড সায়েন্স অব পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি: ইভলভিং স্ট্যাটাস’ শীর্ষক সিএমই অনুষ্ঠিত

বিএমইউতে ‘দ্যা আর্ট অ্যান্ড সায়েন্স অব পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি: ইভলভিং স্ট্যাটাস’ শীর্ষক সিএমই অনুষ্ঠিত

শিরোনাম, স্বাস্থ্য
জন্মগতভাবে হৃদপিন্ডে ছিদ্রজনিত সমস্যাসহ জটিল হৃদরোগে আক্রান্ত শিশুদের উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে এবং একাডেমিক ও ক্লিনিক্যাল সহযোগিতা সুদৃঢ় করতে আজ ১৬ জুন ২০২৬ইং তারিখে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর নিনমাস অডিটোরিয়ামে ‘দ্যা আর্ট অ্যান্ড সায়েন্স অব পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি: ইভলভিং স্ট্যাটাস (The Art and Science of Pediatric Cardiac Surgery: Evolving Status)’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এবং বিনামূল্যে রোগী স্ক্রিনিং প্রোগ্রাম সম্পন্ন করা হয়। বিএমইউ এর শিশু কার্ডিওলজি বিভাগ, ভারতের মেডস্তান হেলথকেয়ার-অলকিউর (Medestan Healthcare–OLCURE) ও ম্যাক্স হেলথকেয়ার এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সিএমই-তে ও বিনামূল্যে রোগী স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ ...
বিএমইউতে ‘আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স: এ নিউ ইরা ইন রেডিওলজি’ শীর্ষক সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত

বিএমইউতে ‘আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স: এ নিউ ইরা ইন রেডিওলজি’ শীর্ষক সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত

শিরোনাম, স্বাস্থ্য
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর এ ব্লক অডিটোরিয়ামে অত্র বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনার উপ-কমিটির উদ্যোগে আজ ১৫ জুন ২০২৬ইং তারিখে ‘ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স: এ নিউ ইরা ইন রেডিওলজি ( Artificial Intelligence: A New Era in Radiology ) ’শীর্ষক সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিজ্ঞ বক্তারা মত দেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে চিকিৎসকদের বিকল্প নয়; বরং এটি চিকিৎসা সেবার মানোন্নয়ন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা রেডিওলজিতে ‘এ আই’ এর অবদান অনস্বীকার্য। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলা...
বিএমইউতে গ্লোবাল ফ্যাটিলিভার দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

বিএমইউতে গ্লোবাল ফ্যাটিলিভার দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

শিরোনাম, স্বাস্থ্য
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)তে হেপাটোলজি বিভাগের উদ্যোগে গ্লোবাল ফ্যাটিলিভার দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জানানো হয়, দ্রুত বাড়ছে দীর্ঘস্থায়ী লিভার রোগের অন্যতম প্রধান কারণ এমএএফএলডি। আক্রান্ত রোগীসহ মানুষকে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচাতে লক্ষ্যভিত্তিক চিকিৎসা ও জনসচেতনতায় গুরুত্বারোপ করা হয়। আজ ১১ জুন ২০২৬ইং তারিখ বৃস্পতিবার সকাল সকালে বি ব্লকের সম্মুখ প্রাঙ্গণ থেকে বের হওয়া র‌্যালির প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বিএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। পরে শহীদ ডা. মিল্টন হলে “টার্গেটেড থেরাপি ইন মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ (এমএএফএলডি) Targeted Therapy in Metabolic Dysfunction–Associated Fatty Liver Disease (MAFLD)” শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন হেপাটোলজি বি...
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পৃথক বাজেট বরাদ্দের আহ্বান

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পৃথক বাজেট বরাদ্দের আহ্বান

শিরোনাম, স্বাস্থ্য
বাংলাদেশে উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) নিয়ন্ত্রণে প্রয়োজনীয় অ্যান্টি-হাইপারটেনসিভ ওষুধের নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে পৃথক বাজেট বরাদ্দ, ওষুধ সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যখাতের নীতিনির্ধারক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও উন্নয়ন সহযোগীরা। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স এবং নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) সেন্টারের উদ্যোগে, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (GHAI)-এর সহায়তায় বাস্তবায়িত “Prioritization of Hypertension Treatment in Bangladesh by Increasing Access to Anti-Hypertensive Drugs”  শীর্ষক প্রকল্পের আওতায় ৪ জুন ২০২৬ আয়োজিত এক উচ্চ পর্যায়ের রাউন্ড টেবিল আলোচনায় এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধি ও গবেষণাভিত্তিক নীতিনির্ধারণের ওপর গুরুত্বারোপ

স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধি ও গবেষণাভিত্তিক নীতিনির্ধারণের ওপর গুরুত্বারোপ

শিরোনাম, স্বাস্থ্য
দেশের স্বাস্থ্যখাতের বাজেট, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা করতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর ব্যবসায় প্রশাসন বিভাগ ‘বাংলাদেশ স্বাস্থ্য বাজেট সংলাপ: অগ্রাধিকার, ঘাটতি ও করণীয়’ শীর্ষক এক প্যানেল আলোচনার আয়োজন করে । বৃহস্পতিবার (০৪ জুন, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) কনফারেন্স রুমে এ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, একটি সুস্থ ও উৎপাদনশীল জাতি গঠনে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ খাতে কার্যকর বাজেট ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি গবেষণা ও তথ্য-উপাত্তভিত্তিক নীতিনির্ধারণে অধিক গুরুত্ব দিতে হবে। তিনি তাঁর বক্তব্যে তথ্যভিত্তিক নীতি প্রণয়ন, সরকারি সম্পদের দক্ষ ব্যবহার এবং স্বাস্থ্য...
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শিরোনাম, স্বাস্থ্য
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে পবিত্র ঈদ উল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ২০২৬ আজ সোমবার ১ জুন ২০২৬ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপ-উপাচার্যগণ, রেজিস্ট্রার, ডিনবৃন্দসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত সকল শিক্ষক; সকাল ৯টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত সকল চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং অফিসার, রেসিডেন্টগণ, ছাত্রছাত্রী এবং সকাল ১০টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত সকল পর্যায়ের কর্মচারীদের সাথে বি ব্লকের শহীদ ডা. মিলন হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হন। সৌহার্দ্য, সম্প্রীতির এই সুন্দর আয়োজনে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহ...
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ আজ

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ আজ

শিরোনাম, স্বাস্থ্য
আজ ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য "আনমাস্কিং দ্য অ্যাপিল - কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোব্যাকো অ্যাডিকশন"। বাংলাদেশে দিবসটি উদযাপিত হতে যাচ্ছে "প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি" এই শিরোনামে। তামাক ও নিকোটিন কোম্পানিগুলো তামাকপণ্যকে নতুন রূপে, নতুন মোড়কে এবং আগ্রাসী প্রচারের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের কাছে বিশেষভাবে উপস্থাপন করছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ পাশের মাধ্যমে বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। তবে ই-সিগারেট, ভেপিং, নিকোটিন পাউচ ও অন্যান্য নতুন প্রজন্মের তামাকপণ্য নিষিদ্ধের বিধান আইন থেকে বাদ দেওয়ায় তরুণদের মধ্যে নতুন ধরনের নিকোটিন আসক্তি ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। তামাক কোম্পানিগুলো মূলত তরুণদের টার্গেট করেই নতুন প্রজন্মের পণ্যকে "নিরাপদ" বা "কম ক্ষতিকর" হিসে...
পবিত্র ঈদ উল আযহার ছুটির মাঝে বিএমইউর বহির্বিভাগে সাত শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান

পবিত্র ঈদ উল আযহার ছুটির মাঝে বিএমইউর বহির্বিভাগে সাত শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান

শিরোনাম, স্বাস্থ্য
পবিত্র ঈদ উল আযহার ছুটির মাঝে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর বহির্বিভাগ-১ এবং বহির্বিভাগ-২ এ গত ২৭ মে বুধবার এবং আজ ৩০ মে ২০২৬ইং তারিখ শনিবার সম্মানিত চিকিৎসকবৃন্দ সাত শতাধিক (৭১৯) রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। এরমধ্যে আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগ-১ এ তিন শত আটচল্লিশ জন এবং বহির্বিভাগ-২ এ একশত তিয়াত্তর জনসহ মোট পাঁচ শত একুশ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। গত বুধবারের মতো আজ শনিবারও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ। এসময় বিএমইউর সম্মানিত পরিচালক হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, সহকারী পরিচালক মোঃ মাহবুবুল হক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া পবিত্র ঈদ উল আযহার ছুটির মাঝে প্রতিদিনই ইনডোর ও জরুরি বিভাগসমূহ খোলা রয়েছে। পবিত্র ঈদুল আযহা ছুটি শেষে বাংলাদেশ মেডিক্যাল বি...
কিডনি হেলথ ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টার-এর উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন

কিডনি হেলথ ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টার-এর উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন

শিরোনাম, স্বাস্থ্য
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে 'কিডনি হেলথ ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টার'-এর শুভউদ্বোধন করেন । দেশে ক্রমবর্ধমান কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করতে ২০ মে ২০২৬ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সেবামূলক প্রতিষ্ঠান 'কিডনি হেলথ ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টার'। রয়েল মাল্টিস্পেশালিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এ (মুক্তিযোদ্ধা টাওয়ার-১, কলেজগেট, মোহাম্মদপুর, ঢাকা) এই বিশেষায়িত ডায়ালাইসিস সেন্টারটি স্থাপন করা হয়েছে। সেন্টারটির শুভ উদ্বোধন উপলক্ষ্যে আজ বিকাল ৫টায় হাসপাতাল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিডনি হেলথ ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক মোঃ জাহাঙ্গীর কবির। প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্য...