Thursday, July 16সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

সাহিত্য

কবিতা: বর্ষার একগুচ্ছ কদমের অপেক্ষা

কবিতা: বর্ষার একগুচ্ছ কদমের অপেক্ষা

শিরোনাম, সাহিত্য
গুলশান চৌধুরী শহর থেকে দূরে, অনেক দূরে... সবুজ লতা পাতায় ঘেরা ছাওনি, খোলা উন্মুক্ত দো-চালা। নেই দরজা নেই জানালা তবুও সাধ হয় থেকে যাবার যেনো বর্ষাকে আলিঙ্গন করতেই সমস্ত আয়োজন! আছে উচ্ছ্বাস সবুজের হাতছানি আর বর্ষার একগুচ্ছ কদমফুলের অপেক্ষা! কিন্তু কোথায় কদমফুল নিধন হওয়া বৃক্ষের খপ্পরে পরে কদমফুলের গাছ যে আজ শূন্যের কোঠায়! সকাল যায় দুপুর যায় বিকেল আসে ঘনিয়ে সন্ধ্যার আগমন তাকে হতবিহ্বল করে তোলে। কেমন করে মিটাবে সে কদমের তৃষা? হাত বাড়িয়ে একগুচ্ছ কদমফুল ঝুম বৃষ্টিকে আলিঙ্গন করেই ধরতে চায় । বৃষ্টির ঝাপটায় ভেজে শরীর মনে লাগে দোলা। বৃষ্টি হাওয়ায় উড়ে যায় ভেজা শাড়ির আঁচল এলোমেলো উড়ন্ত চুল অবাধ্য হাওয়ার কাছে অসহায়ত্ব মেনে নেওয়া ছাড়া আর কি-ই-বা করার আছে! তাকে যায় না ধরা, যায় না ছোঁয়া শুধুই অপেক্ষা, অনুভব আর অবগাহন, শুভ্র কদমফুলের বাসনা নিয়ে ছুটে চলা। হঠাৎ ...
হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রচিন্তা ও সাহিত্যকীর্তি জাতীয় পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করা হবে: সংস্কৃতি সচিব কানিজ মওলা

হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রচিন্তা ও সাহিত্যকীর্তি জাতীয় পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করা হবে: সংস্কৃতি সচিব কানিজ মওলা

শিরোনাম, সাহিত্য
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বরেণ্য কবি, সাংবাদিক ও সমালোচক হাসান হাফিজুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলা। স্মরণসভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কবির কন্যা মিজ্ এষা হাসান। তিনি কবির ব্যক্তিজীবন, পারিবারিক স্মৃতি এবং তাঁর সাহিত্যিক ও বুদ্ধিবৃত্তিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বিশিষ্ট কবি মজিদ মাহমুদ হাসান হাফিজুর রহমানের জীবন, সাহিত্যকর্ম ও চিন্তাজগতের ওপর বিস্তারিত আলোচনা করেন। সভাপতির বক্তব্যে সংস্কৃতি সচিব মিজ্ কানিজ মওলা বলেন, সব কবি রাষ্ট্রচিন্তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হতে পারেন না; কিন্তু হাসান হাফিজুর রহমান ছিলেন সেই বিরল ব্যক্তিত্বদের একজন, যিনি সাহিত্য সৃষ্টির পাশাপাশি রা...
গুলশান চৌধুরীর কবিতা “শুভ নববর্ষ”

গুলশান চৌধুরীর কবিতা “শুভ নববর্ষ”

শিরোনাম, সাহিত্য
অন্ধকার যত নিকষ কালোই হোক নক্ষত্ররা জেগে থাকে নিভৃত পল্লীর সোঁদা ঝোপঝাড়ে মিটি মিটি জোনাক জ্বলে। কতো কাল,বহুকাল ফেলে এসেছি পোড়া মাটির গন্ধ ভরা অকেজো উনন পোড়া মাটির বাসন কোসন মনে পড়ে! পোড়া মাটি আমায় বড্ড টানে— আর ফেরা হয়নি ফেলে আসা প্রিয় কুয়োটার কাছে যেখানে কেটেছে জীবনের অর্ধেক বসন্ত। আর যাবো না তাতো বলিনি! চাতকের মতো চেয়ে থাকা চোখ দুটোকে শুধু বুঝিয়েছি তবেই ফিরবো যখন আলোয় উদ্ভাসিত হবে এ মর্ত্যলোক বছরের কোনো এক শুভক্ষনে - হতে পারে বৈশাখের আগমনে- পহেলা বৈশাখে- শুভ নববর্ষে!!...