Thursday, July 30সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

শিক্ষা

পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবধান কমাতে কাজ করছে ইউজিসি

পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবধান কমাতে কাজ করছে ইউজিসি

শিক্ষা, শিরোনাম
শিক্ষার গুণগত মানোন্নয়নের মাধ্যমে দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান মানগত ও সক্ষমতার ব্যবধান কমিয়ে আনতে কাজ করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিস্তা ইউনিভার্সিটির ২০২৬ সালের জুলাই–ডিসেম্বর সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এসব কথা বলেন। ইউজিসি সদস্য বলেন, বর্তমানে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় গবেষণা সক্ষমতা, শিক্ষক উন্নয়ন, ল্যাব ও প্রযুক্তিগত অবকাঠামো, আন্তর্জাতিক সহযোগিতা, শিক্ষার মান নিশ্চিতকরণ এবং কর্মসংস্থানমুখী পাঠ্যক্রমের ক্ষেত্রে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দৃশ্যমান পার্থক্য রয়েছে। এ ব্যবধান কমিয়ে শিক্ষার্থীরা যেন প্রতিষ্ঠানভেদে নয়, বরং সমমানের উচ্চশিক্ষার সুযোগ পায় এবং দেশের সামগ্রিক...
ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে অধ্যাপক মেহেদী হাসান, অধ্যাপক আসলাম হোসেন ও অধ্যাপক নিয়াজ আহমেদ-এর যোগদান

ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে অধ্যাপক মেহেদী হাসান, অধ্যাপক আসলাম হোসেন ও অধ্যাপক নিয়াজ আহমেদ-এর যোগদান

শিক্ষা, শিরোনাম
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মো. মেহেদী হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী। সোমবার ( ২৭ জুলাই) সকালে ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামের নিকট তাঁরা যোগদান করেন। এর আগে গত ২৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (সংশোধিত)-এর ৪(১)(বি) ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়। নবনিযুক্ত সদস্যদের মধ্যে অধ্যাপক মো. মেহেদী হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ...
উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

শিক্ষা, শিরোনাম
দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাঁচ বছর মেয়াদি ‘উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষ অর্জনে জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬–২০৩০)’ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ উপলক্ষে বৃহস্পতিবার ইউজিসি চেয়ারম্যানের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় করেন। সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, দেশের উচ্চশিক্ষাকে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত উচ্চশিক্ষা রূপান্তর বিষয়ক জাতীয় কর্মশালার সুপারিশ, সরকারের অগ্রাধিকার এ...
STEM-ভিত্তিক প্রাথমিক শিক্ষা গড়ে তুলতে প্লে-ল্যাব ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় জোর দেয়া হবে: ববি হাজ্জাজ

STEM-ভিত্তিক প্রাথমিক শিক্ষা গড়ে তুলতে প্লে-ল্যাব ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় জোর দেয়া হবে: ববি হাজ্জাজ

শিক্ষা, শিরোনাম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) শিক্ষার কোনো বিকল্প নেই। প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি তৈরি করতে খেলার মাধ্যমে শেখার পরিবেশ নিশ্চিত করতে হবে। আজ ১৩ জুলাই,২০২৬ ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র‍্যাক এবং LEGO ফাউন্ডেশন আয়োজিত ‘Sustaining, Play,Learning and Skills in Humanitarian Contexts (SPLASH) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। অঙ্কভীতি নয়, বিজ্ঞান হোক ভবিষ্যতের পরিচয় প্রাথমিক থেকেই STEM-ভিত্তিক ও খেলার মাধ্যমে শেখার শিক্ষা চালু করে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে শিক্ষাই হবে সবচেয়ে বড় বিনিয়োগ,...
বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে বড় সংস্কার; নতুন কারিকুলাম, শিক্ষক নীতিমালা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ঘোষণা

বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে বড় সংস্কার; নতুন কারিকুলাম, শিক্ষক নীতিমালা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ঘোষণা

শিক্ষা, শিরোনাম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, শেখার ঘাটতি দূর করা এবং বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার সমন্বিত ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ, নতুনভাবে পুনর্বিন্যাসকৃত কারিকুলাম, শিক্ষক উন্নয়ন নীতিমালা এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে একযোগে কাজ চলছে। আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন গত চার মাস ধরে তিনি নিজে দেশের বিভিন্ন, অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করছেন। বর্তমানে ঢাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন, শ্রেণিকক্ষের পরিবেশ এবং শিক্ষা কার্যক্রমের বাস্তব অবস্থা ...
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

শিক্ষা, শিরোনাম
ব্রিটিশ কাউন্সিলের ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর অধীনে আয়োজিত প্রশিক্ষক প্রশিক্ষণ (ট্রেনিং অব ট্রেইনার্স-টিওটি) কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ ‘হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য একটি টেকসই ও সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা এবং একাডেমিক নেতৃত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উল্লেখ্য, বিশ্বব্যাংকের সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) হিট প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির উদ্দেশ্য দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, এ খাতে সুশাসন নিশ্চিত করা, শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী করা এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সক্ষমতা বাড়ানো। হিট প্রকল্পের কারিগরি অংশীদার হিসেবে ‘সিনিয়র ফ্...
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষা, শিরোনাম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করা হবে যাতে শিক্ষার্থীরা শুধু ডিগ্রিধারী নয়, দক্ষ, নৈতিক ও কর্মসংস্থান-উপযোগী নাগরিক হিসেবে গড়ে ওঠে। অতীতের মতো কেবল সনদনির্ভর শিক্ষা নয়, বরং দক্ষতা, মূল্যবোধ ও বাস্তব কর্মজীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাই হবে সরকারের অগ্রাধিকার। আজ ঢাকার তেজগাঁও কলেজে স্নাতক(সম্মান) ১ম বর্ষ (শিক্ষাবর্ষ :২০২৫-২০২৬) নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের গড় এইচএসসি শিক্ষার্থীর শিক্ষাগত দক্ষতা অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সমমানের। এই বাস্তবতা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তাই শুধু পরীক্ষায় পাস করানো নয়, শিক্ষার্থীদের প্রকৃত শেখা, দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করাই এখন সরকারের ...
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃদ্ধি করবে ইউজিসি

কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃদ্ধি করবে ইউজিসি

শিক্ষা, শিরোনাম
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষা, মেধা বিকাশ ও উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিদ্যমান মেধাবৃত্তি ও শিক্ষা সহায়তার পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগকে কমিশনের একটি গুরুত্বপূর্ণ কল্যাণমূলক ও মানবসম্পদ উন্নয়নমুখী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বুধবার (২৪ জুন) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত কর্মচারী কল্যাণ তহবিল পরিচালনা পরিষদের ৬৯তম সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। সভায় চেয়ারম্যান বলেন, কর্মকর্তা-কর্মচারীদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সন্তানদের শিক্ষাগত অগ্রগতি ও মেধা বিকাশে কার্যকর সহায়তা প্রদান করা জরুরি। শিক্ষা সহায়তা বৃদ্ধি করা হলে পরিবারগুলোতে স্থিতিশীলতা তৈরি হবে, যা কর্মক্ষেত্রে মনোযোগ ও দক্ষতা বৃদ্ধিতে সরাস...
শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষা, শিরোনাম
শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ​বুধবার (২৪ জুন) বিকেলে বাংলাদেশ অ্যাকাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (BASM)-এর আয়োজনে এবং বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ ও বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস ক্লাব (BUBC)-এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রি. জে. মো. মাহবুবুল হক (অব.)। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মো. মুজাক্কিরুল হুদার সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থি...
ব্রিটিশ কাউন্সিলের সিটিসি গ্র্যান্টস ২০২৬-এর আবেদন গ্রহণ শুরু

ব্রিটিশ কাউন্সিলের সিটিসি গ্র্যান্টস ২০২৬-এর আবেদন গ্রহণ শুরু

শিক্ষা, শিরোনাম
ব্রিটিশ কাউন্সিলের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘কানেকশনস থ্রু কালচার (সিটিসি) গ্র্যান্টস’ ২০২৬-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে যুক্তরাজ্য ও বাংলাদেশসহ বিশ্বের ৩৫টি অংশগ্রহণকারী দেশের সৃজনশীল খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে যৌথ সৃজনশীল উদ্যোগ, আন্তসাংস্কৃতিক বিনিময় ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তুলতে সিড ফান্ড অনুদান দেবে ব্রিটিশ কাউন্সিল। এ বিষয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “আন্তসাংস্কৃতিক বিনিময়ের ফলে শক্তিশালী ইতিবাচক পরিবর্তনের প্রভাবের প্রতি গভীর বিশ্বাস থেকেই ব্রিটিশ কাউন্সিল তার কার্যক্রম পরিচালনা করে। ‘কানেকশনস থ্রু কালচার’ গ্র্যান্টস শিল্পী ও সৃজনশীল পেশাজীবীদের একসঙ্গে কাজ করার এবং নতুন কিছু তৈরি করার সুযোগ করে দেয়। একসাথে কাজ করার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্প ও সংস্কৃতি খাতের মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি ও অর্থবহ সহযোগিতার...