Thursday, July 16সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

বিনোদন

মাছরাঙা টেলিভিশনে আজ শত পর্বে ‘বিশ্বাস বনাম সরদার’

মাছরাঙা টেলিভিশনে আজ শত পর্বে ‘বিশ্বাস বনাম সরদার’

বিনোদন, শিরোনাম
প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। আজ ৭ জুন প্রচারিত হবে এর ১০০তম পর্ব। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার, শিরিন আলম প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে- উত্তরবঙ্গের একটি বর্ধিষ্ণু গ্রাম। এ গ্রামে বিশ্বাস এবং সরদার পদবীর দুই পরিবারের পাশাপাশি বাস। প্রভাবশালী পরিবার দুটি নিকট প্রতিবেশী হলেও তাদের মধ্যে নেই প্রতিবেশী সুলভ কোন আচরণ। বরং বছরের পর বছর ধরে দুই পরিাবরের মধ্যে চলে আসছে চরম বৈরীতা। যেন তারা পরস্পরের পরম শত্রু। এক বাড়ীর যে কোন প্রকার ক্ষতির কারণ অন্য পরিবারের জন্যে আনন্দের অনুষঙ্গ। শুধু তাই নয়, উভয় পরিবারে...
‘দীপ্ত কৃষি’র এক দশক

‘দীপ্ত কৃষি’র এক দশক

বিনোদন, শিরোনাম
আগামী ৭ জুন ২০২৬-এ দীপ্ত টেলিভিশনের জনপ্রিয় কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘দীপ্ত কৃষি’ পূর্ণ করবে এক দশকের সফল পথচলা। ২০১৬ সালের ৭ জুন যাত্রা শুরু করা অনুষ্ঠানটি সপ্তাহে ছয় দিন সম্প্রচারিত হয়ে ইতোমধ্যে ১,৮৪১টি পর্ব সম্পন্ন করেছে। ‘দীপ্ত কৃষি’ প্রচারিত হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা ২৫ মিনিটে। শুরু থেকেই প্রান্তিক কৃষক ও কৃষি পরিবারের জীবন-সংগ্রাম, সাফল্য এবং সম্ভাবনার গল্প তুলে ধরার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে ‘দীপ্ত কৃষি’। খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের সাহসী উদ্যোগ, কৃষি উদ্যোক্তাদের সাফল্যগাঁথা এবং দেশের কৃষি উন্নয়নের নেপথ্যের মানুষদের অবদান ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে এই আয়োজনে। জলবায়ু পরিবর্তন, করোনা মহামারিসহ নানা প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশের কৃষি যে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে, তার পেছনের গবেষক, উদ্যোক্তা, কৃষক ও প্রতিষ্ঠানগুলোর কাজও স্থান পেয়েছে ...
পপ গুরু আজম খানের “উচ্চারণ” ব্যান্ড কি এখনো আছে?

পপ গুরু আজম খানের “উচ্চারণ” ব্যান্ড কি এখনো আছে?

বিনোদন, শিরোনাম
বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে যে কয়েকজন শিল্পীর নাম চিরকাল শ্রদ্ধা, ভালোবাসা এবং গৌরবের সঙ্গে উচ্চারিত হবে, তাঁদের মধ্যে সর্বাগ্রে রয়েছেন রক অ্যান্ড পপ গুরু আজম খান। তিনি শুধু একজন শিল্পী ছিলেন না; তিনি ছিলেন একটি সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের তরুণ সমাজের কণ্ঠস্বর এবং বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম প্রধান স্থপতি। ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন আজম খান। কৈশোর থেকেই খেলাধুলা, সংস্কৃতি এবং সংগীতচর্চার প্রতি তাঁর আগ্রহ ছিল প্রবল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি অস্ত্র হাতে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি ২ নম্বর সেক্টরের একজন সম্মুখসমরের মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর যুদ্ধের রণাঙ্গন থেকে ফিরে এসে তিনি হাতে তুলে নেন গিটার। নতুন স্বাধীন বাংলাদেশের তরুণদে...
শেফিল্ড ডকফেষ্টে বাংলাদেশী ফিল্মমেকারদের ডেলিগেশন

শেফিল্ড ডকফেষ্টে বাংলাদেশী ফিল্মমেকারদের ডেলিগেশন

বিনোদন, শিরোনাম
আগামী ১০ থেকে ১৫ জুন বৃটেনের শেফিল্ডে অনুষ্ঠিতব্য ৩৩ তম আন্তর্জাতিক শেফিল্ড ডকফেষ্টে বাংলাদেশের প্রামাণ্যচিত্র নির্মাতাদের একটি ডেলিগেশন অংশগ্রহণ করতে যাচ্ছে। প্রামাণ্যচিত্র নির্মান বিষয়ক বাংলাদেশি সংগঠন ঢাকা ডকল্যাবের উদ্যোগে ও শেফিল্ড ডকফেষ্ট আয়োজকদের সহযোগিতায় বাংলাদেশি নির্মাতাদের এই ডেলিগেশনের যাতায়াত সহ অন্যান্য কার্যক্রমে ব্রিটিশ কাউন্সিল আর্থিক সহযোগিতা প্রদান করছে। এই আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশের নির্মাতারা আগামী ১৩ জুন শনিবার New Stories, Emerging Authors: Showcase of Work in Progress from Bangladesh শিরোনামের পিচিং সেশনে এই আয়োজনে উপস্থিত বিভিন্ন দেশের প্রযোজক, পরিবেশক, সেলস এজণ্টদের তাদের প্রজেক্ট উপস্থাপন করবেন। পাশাপাশি শেফিল্ড ডকফেষ্টের ইন্ডাস্ট্রি প্রোগ্রামের অন্যান্য আয়োজনে অংশ নেবেন। যে চারজন নির্মাতা -প্রযোজক এই ডেলিগেশনে অন্তর্ভুক্ত হয়েছেন, তারা হলেন: তায়রান রাজ্...
‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে গাইলেন কনক দত্ত

‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে গাইলেন কনক দত্ত

বিনোদন, শিরোনাম
প্রথমবারের মতো চলচ্চিত্রে প্লেব্যাক করলেন কনক দত্ত। ওয়ালিদ আহমেদ পরিচালিত 'ঢাকা ১২০৫' চলচ্চিত্রের গানে তার এই অভিষেক হয়। ওয়ালিদ আহমেদের লেখা ও সুরে এবং রুবেল ফ্লাইং কাইটস এর সংগীত পরিচালনায় "হৃদয়ের জমিনে" শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সঙ্গীতশিল্পী কনক দত্ত বলেন, সংগীত আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনেক বছর ধরে গান করছি, তবে চলচ্চিত্রে প্লেব্যাক করার সুযোগ এবারই প্রথম পেলাম। প্রতিটি শিল্পীর স্বপ্ন থাকে প্লেব্যাক করার। 'ঢাকা ১২০৫'-এর সঙ্গে যুক্ত হয়ে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। নির্মাতা আমার কন্ঠে আস্থা রেখেছেন তাই আমি কৃতজ্ঞ। সংগীত পরিচালক রুবেল ফ্লাইংকাইটস বলেন, "হৃদয়ের জমিনে" গানটি একদম মনে দাগ কাটার মতে। গানটি শোনার সময় শ্রোতারা শুধু মিউজিক না পাশাপাশি এমন অনুভব করবেন যেন পুরো গানটা তারা শুনেই ভিজ্যুয়ালাইজ করতে পারছেন। কন্ঠশিল্পী কনক দত্ত একজন বিনয়ী গুণীশিল্পী...
গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসারের প্রয়াণ: শহীদ মিনারে শেষ শ্রদ্ধা ও মিরপুরে দাফন সম্পন্ন

গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসারের প্রয়াণ: শহীদ মিনারে শেষ শ্রদ্ধা ও মিরপুরে দাফন সম্পন্ন

বিনোদন, শিরোনাম
​বাংলাদেশের গণসংগীত আন্দোলনের ইতিহাসে কামরুদ্দীন আবসার এক উজ্জ্বল ও সংগ্রামী নাম। তিনি ছিলেন একাধারে প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার, সুরকার, সাংস্কৃতিক সংগঠক এবং প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি গানকে মানুষের মুক্তি, ন্যায়বিচার, সাম্য এবং গণতান্ত্রিক সংগ্রামের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তাঁর কণ্ঠে গণসংগীত শুধু শিল্পচর্চার বিষয় ছিল না; ছিল প্রতিবাদ, প্রতিরোধ ও স্বপ্ন দেখার ভাষা। ​জন্ম ও রাজনৈতিক-সাংস্কৃতিক অনুপ্রেরণা: কামরুদ্দীন আবসার ১৯৫৪ সালের ১৫ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবদুল মুকিত এবং মাতা উম্মুল ফাতিমা। শৈশব থেকেই সংগীতের প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। তিনি ওস্তাদ ফুল মোহাম্মদ, মফি রইসউদ্দীন এবং শহীদ সুরকার আলতাফ মাহমুদের কাছে সংগীত শিক্ষা গ্রহণ করেন। ১৯৬৯ সালের আইয়ুববিরোধী গণআন...
ঈদে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আসছে মাইক্রোড্রামা ‘গোপন সম্রাট’

ঈদে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আসছে মাইক্রোড্রামা ‘গোপন সম্রাট’

বিনোদন, শিরোনাম
ঈদের দিন থেকে দীপ্ত প্লেতে দেখা যাবে বাংলায় ডাবিং করা মাইক্রোড্রামা ‘গোপন সম্রাট’। মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে আছেন জয়শ্রী মজুমদার লতা। খায়রুল আলম হিমুর প্রজেক্ট ডিরেক্টরের তত্ত্বাবধানে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েন দীপ্ত টিভির কণ্ঠাভিনয় টিম। গল্প সংক্ষেপ: বিশ বছর আগে এক ভয়াবহ রাতে ড্রাগন স্পিয়ার অধিপতির পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করে তাকে বন্দি করা হয়। অলৌকিকভাবে বেঁচে যায় ছোট্ট ইয়ে চেন। সেই দিন থেকেই প্রতিশোধের আগুন বুকে নিয়ে বেড়ে ওঠে সে। শৈশব থেকেই যুদ্ধক্ষেত্রে জীবন কাটাতে কাটাতে ইয়ে চেন হয়ে ওঠে এক দুর্র্ধষ যোদ্ধা, যার হাতে ড্রাগন স্পিয়ার যেন মৃত্যু প্রতীক। দীর্ঘ বিশ বছরের যুদ্ধ ও সংগ্রামের পর যখন বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইয়ে চেন, তখন সে জানতে পার...
বাংলাদেশে ‘স্টার ওয়ারস’-এর নতুন সিনেমা

বাংলাদেশে ‘স্টার ওয়ারস’-এর নতুন সিনেমা

বিনোদন, শিরোনাম
হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’ ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। পর্দায় আসছে স্টার ওয়ারস-এর নতুন সিনেমা। ২২ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘স্টার ওয়ারস: দ্য ম্যান্ডালোরিয়াান অ্যান্ড গ্রোগু’। বাংলাদেশের দর্শকরাও প্রস্তুত হয়ে যেতে পারেন। কারণ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। ডিজনির ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজি ও ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সিরিজের অংশ এই সিনেমা। জন ফাভরো পরিচালিত তারকাবহুল সিনেমাটিতে অভিনয় করেছেন পেড্রো প্যাসকল, জেরেমি অ্যালেন হোয়াইট, সিগুর্নি ওয়েভার প্রমুখ। ডিন ডিজারিন ও তার ছোট শিষ্য গ্রোগু নতুন মিশনে বের হয়; কিন্তু কাজটা সহজ না, পদে পদে তাদের জন্য অপেক্ষা করে আছে নতুন বিপদ। তবে এসব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করতে গিয়ে ডিন ও গ্রোগুর সম্পর্ক আরও মজবুত হয়। সিনেমার কাহিনী শুরু হয় নিউ রিপাবলিকের অস্থির এক ...
সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন

সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন

বিনোদন, শিরোনাম
দেশের সর্বস্তরের মানুষের কাছে ডিজিটাল বিনোদন পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক এবং জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম টফি। এখন থেকে বাংলালিংক সিম ব্যবহারকারী ছাড়াও যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহক সারা দেশের স্থানীয় রিটেইল পয়েন্ট থেকে সহজেই টফি’র সাবস্ক্রিপশন কিনতে পারবেন। এর মাধ্যমে দেশজুড়ে সর্বপ্রথম টেলিকম-চালিত রিটেইল ওটিটি সাবস্ক্রিপশন উদ্যোগ চালু করলো টফি ও বাংলালিংক। সাধারণত ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনতে ক্রেডিট কার্ড, অ্যাপ স্টোর অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেটের প্রয়োজন হয়। অনেকের জন্য এই প্রক্রিয়া জটিল। নতুন এই উদ্যোগের ফলে এখন কোনো কার্ড বা অ্যাপের ঝামেলা ছাড়াই নিকটস্থ রিটেইল পয়েন্ট থেকে টফির সাবস্ক্রিপশন কেনা যাবে। বিশেষ করে যারা ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত নন, তাদের কথা বিবেচনায় রেখেই এই সুবিধা চালু করা হয়েছে। বর্তমানে টফিতে দেশি-...
নতুন অভিনয়শিল্পী খুঁজছে দীপ্ত টিভি

নতুন অভিনয়শিল্পী খুঁজছে দীপ্ত টিভি

বিনোদন, শিরোনাম
নতুন অভিনয়শিল্পী খুঁজছে দীপ্ত টেলিভিশন। দেশের যে কোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে এ প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে অভিনয়শিল্পীরা। রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে parampara.deepto.tv। দীপ্ত টিভির ধারাবাহিক নাটক 'পরম্পরা'র বিভিন্ন চরিত্রের জন্য অভিনয়শিল্পী নেয়ার পাশাপাশি "দীপ্ত তারার খোঁজে" দেশজুড়ে অভিনয়প্রতিভাদের একটি প্ল্যাটফর্ম হিসেবে হাজির হয়েছে। ‘পরম্পরা’ ধারাবাহিকটি নির্মাণ করবেন আশিস্ রায়। লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যথাক্রমে আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত। পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত ‘পরম্পরা’ প্রচারিত হচ্ছে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।...