Thursday, July 16সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

বিনোদন

ঐতিহাসিক চলচ্চিত্র নির্মাণে সঠিক ইতিহাস উপস্থাপন এবং অপতথ্য প্রদান রোধের ওপর গুরুত্বারোপ

ঐতিহাসিক চলচ্চিত্র নির্মাণে সঠিক ইতিহাস উপস্থাপন এবং অপতথ্য প্রদান রোধের ওপর গুরুত্বারোপ

বিনোদন, শিরোনাম
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ আয়োজনে “ঐতিহাসিক চলচ্চিত্র এবং ঐতিহাসিক বিষয়বস্তু অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সঠিক ইতিহাস উপস্থাপন এবং অপতথ্য প্রদান রোধ” শীর্ষক এক কর্মশালা আজ ১২ মে ২০২৬ মঙ্গলবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। কর্মশালার সূচনা বক্তব্য প্রদান করেন বিসিটিআই-এর উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মো. মোকছেদ হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর। মূল প্রবন্ধে ড. শাহ নিস্তার কবীর ইতিহাসভিত্তিক চলচ্চিত্র নির্মাণে সত্য ও বস্তুনিষ্ঠতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইতিহাস ও ইতিহাসনির্ভর চলচ্চিত্র নির্মাণের মূল দায়িত্ব হলো সত্যকে সঠিকভাবে উপস্থাপন করা এবং অপতথ্য বা বিকৃত ইতিহাস থেকে বিরত থা...
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ থেকে শুরু হলো দেশব্যাপী ৪ দিনের রবীন্দ্রজন্মজয়ন্তী উদযাপন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ থেকে শুরু হলো দেশব্যাপী ৪ দিনের রবীন্দ্রজন্মজয়ন্তী উদযাপন

বিনোদন, শিরোনাম
২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ থেকে সারাদেশে ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হলো ৪ দিনব্যাপী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ উদযাপন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ ৮ মে ২০২৬, বিকাল ৫:৩০ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন এমপি। কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে তিনি বলেন, “চলমান রাজনীতির উত্তাল তরঙ্গের মাঝেও গভীর পর্যবেক্ষণ রাখার ক্ষমতা ছিলো রবীন্দ্রনাথ ঠাকুরের। সমাজতন্ত্র আবিস্কার হওয়ার পর পৃথিবীতে যখন উতাল পাতাল হয়ে গেলো তখন তার ভবিষ্যৎ সম্ভাবনার মধ্যে যে সংকট লুকিয়ে ছিলো যা এখন প্রমাণিত তা তিনি পর্যবেক্ষণ করেছিলেন। আইনস্টাইনের মতো বিজ্ঞানীকেও বিজ্ঞানের বাইরেও যে বিশাল জগত আছে জ...
ভাবনা ও রাকিবকে নিয়ে ওয়ালিদ আহমেদের “ঢাকা ১২০৫”

ভাবনা ও রাকিবকে নিয়ে ওয়ালিদ আহমেদের “ঢাকা ১২০৫”

বিনোদন, শিরোনাম
নগরজীবনের বাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে নতুন সিনেমা “ঢাকা ১২০৫” নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা ওয়ালিদ আহমেদ। সিনেমাটিতে জুটি বেঁধেছেন আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন। সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে। “ঢাকা ১২০৫” মূলত ঢাকার ভেতরের জীবনের অচেনা বাস্তবতাকে সিনেমার ভাষায় তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন আয়মন শিমলা, মোহাইমিন ইসলাম গল্প, ড. আফরোজা মোমেন, সুবাইতা, রোমেল, সেঁজুতি, আফিফ খান, রুপম ও জাহিদুল ইসলামসহ আরও অনেকে। সিনেমাটিতে র‍্যাপ, রোমান্টিক ও ভিন্নধর্মী একাধিক গান থাকছে। গানের কথা লিখেছেন ওয়ালিদ আহমেদ ও রেজাউর রহমান রিজভী। পুরো সিনেমার আবহ সংগীত পরিচালনা করছেন রুবেল ফ্লাইংকাইটস। সিনেমা প্রসঙ্গে পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, ভাবনা ও রাকিবের খুনসুটি এবং সম্প...
আবারও পর্দায় আসছে ‘মর্টাল কম্ব্যাট’

আবারও পর্দায় আসছে ‘মর্টাল কম্ব্যাট’

বিনোদন, শিরোনাম
১৯৯২ সালের জনপ্রিয় ভিডিও গেম ‘মর্টাল কম্ব্যাট’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয় একই নামের সিনেমা। ১৯৯৫ সালে মুক্তি পায় এটি। ১৯৯৭ সালে এর সিক্যুয়েল ‘মর্টাল কম্ব্যাট: অ্যানিহাইলেশন’ মুক্তি পায়। ফাইটিং গেম হিসেবে যতটা জনপ্রিয় ছিল মর্টাল কম্ব্যাট, ছবি দুটি আবার ততটা হতে পারেনি। ২০২১ সালে মুক্তি পায় ‘মর্টাল কম্ব্যাট’। এটি দর্শকদের মাঝে ভালো সাড়া তৈরি করতে সক্ষম হয়। যার ধারাবাহিকতায় দর্শকদের জন্য আবারও সুখবর নিয়ে এসেছে ওয়ার্নার ব্রাদার্স। জনপ্রিয় গেম সিরিজ ‘মর্টাল কম্ব্যাট’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘মর্টাল কম্ব্যাট ২’ আসছে পর্দায়। ৮ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে প্রতীক্ষিত এই অ্যাকশন-ফ্যান্টাসি সিনেমা। ২০২১ সালের জনপ্রিয় রিবুট চলচ্চিত্র মর্টাল কম্ব্যাট-এর সরাসরি সিক্যুয়েল এটি। আগের সিনেমার পরিচালক সাইমন ম্যাকোয়েড এই সিনেমাটিও ...
শততম পর্বে দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’

শততম পর্বে দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’

বিনোদন, শিরোনাম
'অনেক প্রজন্মের একটাই বন্ধন'- এই ট্যাগলাইন নিয়ে দীপ্ত টিভির ধারাবাহিক 'পরম্পরা' নাটকের সম্প্রচার শুরু হয়েছিল এ বছরের ১ জানুয়ারি। আজ ৫ মে, মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে পরম্পরা নাটকের ১০০তম পর্ব দীপ্ত টিভিতে সম্প্রচার হবে। শুরু থেকেই গল্পের গভীরতা আর চরিত্রের বৈচিত্র্যের কারণে নাটকটি সাধারণ দর্শক থেকে শুরু করে সব শ্রেণির মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। পারিবারিক বন্ধন আর আধুনিক জীবনের টানাপোড়েনের চমৎকার সংমিশ্রণ নাটকটিকে করেছে অনন্য। ড্রামা, সাসপেন্স আর রোমান্সে ভরপুর এই নাটকটি এবার পা রাখছে এক বিশেষ মাইলফলকে। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন যথাক্রমে আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত। আশিস্ রায়ের নির্দেশনায় ‘পরম্পরা’-য় অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াস...
২০ বছর পর আসছে সাড়া জাগানো ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর দ্বিতীয় সিনেমা

২০ বছর পর আসছে সাড়া জাগানো ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর দ্বিতীয় সিনেমা

বিনোদন, শিরোনাম
একটা সিনেমার সিক্যুয়েলের জন্য দুই দশক অপেক্ষা করতে হলো! যে সিনেমাটি এত সাফল্য পেয়েছিল তার সিক্যুয়েলের জন্য এই দীর্ঘ অপেক্ষা অবাক হওয়ার মতো বিষয় বটে। ২০০৬ সালে যারা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিনেমাটি দেখেছিলেন তারা জানেন এই অপেক্ষাটা কেমন। ডেভিড ফ্রাঙ্কেল পরিচালিত আমেরিকান কমেডি ড্রামা সিনেমাটি বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। মাত্র ৩৫ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত এই সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ৩২৭ মিলিয়ন ডলার। এমন সাফল্যের পরও এত বছর সিনেমাটির পরবর্তী সিক্যুয়েল না আসায় অনেকে হতাশ হয়ে পড়েছেন। অবশেষে সেই হতাশা কাটানোর খবর এসেছে। ১ মে পর্দায় আসছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। বাংলাদেশের দর্শকদের জন্যও আশাবাদী হওয়ার মত খবর আছে। আন্তর্জাতিক মুক্তির দিনে, অর্থাৎ ১ মে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে কাঙ্খিত এই সিনেমা। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ নির্মিত হয়েছিল লরেন ওয়েইসবর্গার-এর এ...
আজ তৈনগাঙ থিয়েটারের “নাক্‌শ লুরি”

আজ তৈনগাঙ থিয়েটারের “নাক্‌শ লুরি”

বিনোদন, শিরোনাম
পাহাড়ের তঞ্চঙ্গ্যা জাতিসত্তার অন্যতম নাট্যদল তৈনগাঙ থিয়েটার তাদের বিষু উৎসব ও বৈসাবি মেলা ২০২৬ কে কেন্দ্র করে মঞ্চে আনছে তঞ্চঙ্গ্যা জাতির আখ্যান "নাক্‌শ লুরি"। এটি নাট্যদলটির ৭ম প্রযোজনা। নাটকটি রচনা করেছেন রন্ত কুমার তঞ্চঙ্গ্যা ও নির্দেশনা দিয়েছেন আশিক সুমন। ‎নাক্‌শ " একটি পাহাড়ি ফুল। পাহাড়ে জঙ্গলে ফোটে। নগরজীবনে খুব একটা পরিচিত নয়। নিভৃতে আপন শোভা আর সুবাস ছড়িয়ে যায় সে। "তৈনগাঙ থিয়েটার" এর নতুন প্রযোজনা "নাক্‌শ লুরি"। লুরি তঞ্চঙ্গ্যা শব্দ। এর অর্থ লতা। " নাক্‌শ লুরি" নামটি প্রতীকী। তঞ্চঙ্গ্যা জাতিসত্তার রয়েছে নিজস্ব ঐতিহ্য, বর্ণিল সংস্কৃতি যা নিজস্ব ছন্দে সৌন্দর্যে সমৃদ্ধ।  তঞ্চঙ্গ্যা জাতিlসত্তা যেন এক নাক্‌শ ফুল। তার জীবনের নানান বাঁক মিলিত হয়েছে যেন এক অদৃশ্য লতায়। ‎ ‎"নাক্‌শ লুরি" প্রযোজনাটিকে তঞ্চঙ্গ্যা জীবন আলেখ্য বলা যেতে পারে। যেখানে তাদের জন্ম- মৃত্যু, সংগ্রাম, প্রেম-বিরহ, ব...
অপেক্ষার পালা শেষে চালু হচ্ছে নতুন স্টার সিনেপ্লেক্স

অপেক্ষার পালা শেষে চালু হচ্ছে নতুন স্টার সিনেপ্লেক্স

বিনোদন, শিরোনাম
দর্শক চাহিদা পূরণে ক্রমান্বয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহরে চালু হচ্ছে নতুন নতুন শাখা। সেই ধারাবাহিকতায় গেল ঈদুল ফিতরে নারায়নগঞ্জে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হওয়ার কথা ছিলো। অনিবার্য কারণবশত সেটা সম্ভব হয়নি বলে জানিয়েছে কতৃপক্ষ। এজন্য অপেক্ষমান দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছেন তারা। সেই সাথে শাখাটি উদ্বোধনের নতুন তারিখ নিশ্চিত করেছেন। আগামীকাল ৭ এপ্রিল এটি চালু হতে যাচ্ছে। তবে শুরুতে স্বল্প পরিসরে দুপুর এবং বিকেলের দু’টি শো চলবে। খুব শিগগিরই পুরোদমে সবগুলো শো চালু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নারায়নগঞ্জের দর্শকদের কাছে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি যে, পূর্বনির্ধারিত সময়ে আমরা শাখাটি চালু করতে পারিনি। অনেক দর্শক এর জন্য অপেক্ষা করেছিলেন। এবার ...