Saturday, June 20সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Month: May 2026

রাজধানীর আদ-দ্বীন ও মনোয়ারা হাসপাতালে মোবাইল কোর্টের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর আদ-দ্বীন ও মনোয়ারা হাসপাতালে মোবাইল কোর্টের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা

জাতীয়, শিরোনাম
​ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে আজ রবিবার (৩১ মে) বিকালে এ অভিযান চালানো হয়। ​অভিযানকালে মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্টিনের ফ্রিজে লেবেলবিহীন ও জমাটবদ্ধ বাসি মিষ্টি রাখা, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, বিভিন্ন ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব এবং হাসপাতালের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র না থাকাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা এবং নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা—সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে দণ্ড আরোপ করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ​জরিমানার পাশাপাশি হাসপাতালের সামগ্রিক পরিবেশের উন্নয়ন, পর্যা...
সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিরোনাম, সারাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কার্যকরভাবে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনপ্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস যে সমস্ত সন্ত্রাসী দেখিয়েছে, তাদের যথাযথভাবে দমন করা হবে। মন্ত্রী আজ চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সলিমপুর, জঙ্গল সলিমপুর ও আলীনগরসহ পার্শ্ববর্তী সমগ্র এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা এবং শান্তি প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য। সেজন্য এই অঞ্চলের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় পরিকল্পিত সরকারি স্থাপনা ও একাডেমি নি...
কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

শিরোনাম, সারাদেশ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার পর এবার নৌপথে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ যাতায়াত তদারকিতে ভোলার ইলিশা ঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি। রবিবার (৩১ মে) দুপুরে তিনি ইলিশা ঘাটে ঝটিকা সফর করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এর পূর্বে তিনি চাঁদপুর নদী বন্দর পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তাদের যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, “যেসব নৌঘাটে অধিক সংখ্যক মানুষ চলাচল করে, আমরা সেসব স্থান পরিদর্শন করছি। এটি আমাদের দায়িত্ব। ঈদে মানুষকে নিরাপদে তাদের প্রিয়জনের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করেছি। এখন তারা যেন নিরাপদে নিজ নিজ কর্মস্থলে ফিরে...
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ আজ

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ আজ

শিরোনাম, স্বাস্থ্য
আজ ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য "আনমাস্কিং দ্য অ্যাপিল - কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোব্যাকো অ্যাডিকশন"। বাংলাদেশে দিবসটি উদযাপিত হতে যাচ্ছে "প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি" এই শিরোনামে। তামাক ও নিকোটিন কোম্পানিগুলো তামাকপণ্যকে নতুন রূপে, নতুন মোড়কে এবং আগ্রাসী প্রচারের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের কাছে বিশেষভাবে উপস্থাপন করছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ পাশের মাধ্যমে বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। তবে ই-সিগারেট, ভেপিং, নিকোটিন পাউচ ও অন্যান্য নতুন প্রজন্মের তামাকপণ্য নিষিদ্ধের বিধান আইন থেকে বাদ দেওয়ায় তরুণদের মধ্যে নতুন ধরনের নিকোটিন আসক্তি ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। তামাক কোম্পানিগুলো মূলত তরুণদের টার্গেট করেই নতুন প্রজন্মের পণ্যকে "নিরাপদ" বা "কম ক্ষতিকর" হিসে...
পবিত্র ঈদ উল আযহার ছুটির মাঝে বিএমইউর বহির্বিভাগে সাত শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান

পবিত্র ঈদ উল আযহার ছুটির মাঝে বিএমইউর বহির্বিভাগে সাত শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান

শিরোনাম, স্বাস্থ্য
পবিত্র ঈদ উল আযহার ছুটির মাঝে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর বহির্বিভাগ-১ এবং বহির্বিভাগ-২ এ গত ২৭ মে বুধবার এবং আজ ৩০ মে ২০২৬ইং তারিখ শনিবার সম্মানিত চিকিৎসকবৃন্দ সাত শতাধিক (৭১৯) রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। এরমধ্যে আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগ-১ এ তিন শত আটচল্লিশ জন এবং বহির্বিভাগ-২ এ একশত তিয়াত্তর জনসহ মোট পাঁচ শত একুশ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। গত বুধবারের মতো আজ শনিবারও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ। এসময় বিএমইউর সম্মানিত পরিচালক হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, সহকারী পরিচালক মোঃ মাহবুবুল হক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া পবিত্র ঈদ উল আযহার ছুটির মাঝে প্রতিদিনই ইনডোর ও জরুরি বিভাগসমূহ খোলা রয়েছে। পবিত্র ঈদুল আযহা ছুটি শেষে বাংলাদেশ মেডিক্যাল বি...
শহীদ জিয়ার আদর্শ ধারণ ও চর্চা করুন- ফকির মাহবুব আনাম

শহীদ জিয়ার আদর্শ ধারণ ও চর্চা করুন- ফকির মাহবুব আনাম

শিরোনাম, সারাদেশ
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হলে তাঁর আদর্শ দলের নেতাকর্মীদের ধারণ ও চর্চা করতে হবে। শনিবার ৩০ মে টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিল ও কাঙালি ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে এবং জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দলের নেতাকর্মীদের উদ্দেশে ফকির মাহবুব আনাম বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত...
বাংলাদেশে দুষ্কৃতিকারীদের রাজনীতির অধিকার নাই- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

বাংলাদেশে দুষ্কৃতিকারীদের রাজনীতির অধিকার নাই- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

শিরোনাম, সারাদেশ
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বাংলাদেশে কোনো দুষ্কৃতি সংগঠন বা কোনো দুষ্কৃতি নেতৃবৃন্দের রাজনীতি করার অধিকার থাকবে না। দেশে কোনো নিষিদ্ধ দল বা এর অঙ্গ সংগঠন যতদিন নিষিদ্ধের আওতায় থাকবে, ততদিন তাদের প্রকাশ্যে বা আড়ালে রাজনীতি করার কোনো সুযোগ নাই। আজ (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ জিয়ানগরে প্রথম সমাধিস্থলে চট্টগ্রাম মহানগর ছাত্রদল আয়োজিত শ্রদ্ধাঞ্জলিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈপ্লবিক ও কল্যাণমুখী রাষ্ট্রচিন্তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমাদের ইতিহাসের মহা...
মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের প্রতিশ্রুতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের প্রতিশ্রুতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

শিরোনাম, সারাদেশ
টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ সংকট নিরসনে সোলার প্যানেল স্থাপন করা হবে। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সুবিধার্থে সোলার প্যানেল স্থাপনের আগ পর্যন্ত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটরের বিল ব্যক্তিগতভাবে পরিশোধ করা হবে। গতকাল ২৯ মে শুক্রবার বিকেলে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। মন্ত্রী বলেন, হাসপাতলে কোন অনিয়ম সহ্য করা হবে না। জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দেশের অন্যতম মডেল হাসপাতাল এ পরিণত করা হবে বলেও তিনি মন্তব্য করেন। ফকির মাহবুব আনাম আরো বলেন, সরকার জনগণের দৌড়গোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাই ধনবাড়ী...
রামিসা হত্যাকান্ড: ব্যক্তির দায় বনাম রাষ্ট্রের দায়

রামিসা হত্যাকান্ড: ব্যক্তির দায় বনাম রাষ্ট্রের দায়

উপ-সম্পাদকীয়, শিরোনাম
রেজাউর রহমান রিজভী কিছু দিন পূর্বে ঢাকার মিরপুরে ঘটে যাওয়া শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। এমন নির্মম ঘটনা যখন বারবার ঘটে, তখন প্রশ্ন ওঠে—এ দায় শুধু একজন বিকৃত মানসিকতার অপরাধীর, নাকি রাষ্ট্র ও সমাজও এর দায় এড়াতে পারে না? “রামিসা হত্যাকাণ্ড: ব্যক্তির দায় বনাম রাষ্ট্রের দায়” প্রশ্নটি তাই আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, ব্যক্তির দায় অস্বীকার করার কোনো সুযোগ নেই। যে ব্যক্তি একটি নিষ্পাপ শিশুকে ধর্ষণ ও হত্যা করেছে, সে শুধু আইন ভঙ্গ করেনি, মানবিকতার সবচেয়ে ভয়ংকর সীমালঙ্ঘন করেছে। এমন অপরাধীর জন্য কঠোরতম শাস্তি নিশ্চিত হওয়া প্রয়োজন। কারণ বিচারহীনতা কিংবা দীর্ঘসূত্রতা সমাজে ভুল বার্তা দেয়। যখন অপরাধীরা দেখে যে প্রভাব, অর্থ কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে শাস্তি এড়ানো সম্ভব, তখন অপরাধের ভয় কমে যায়। তাই ব্যক্তিগত অপরাধের দায় সম্পূর্ণভা...
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়, শিরোনাম
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল ২৮ মে, ২০২৬ ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, "আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান—'সবার আগে বাংলাদেশ'। আমরা বিশ্বাস করি, 'আমরা করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ'। এই মূলনীতিকে ধারণ করে আমরা দেশের প্রতিটি নাগরিককে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে একটি সুদৃঢ় জাতীয় ঐক্যের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চাই।" মন্ত্রী আরো বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট-পরবর্তী বাংলাদেশে জনগণ এক মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই স্বাধীন আবহেই দেশবাসী পরপর কয়েকটি উৎসবমুখর ঈদ উদযাপন...