Wednesday, May 20সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Day: May 19, 2026

চলচ্চিত্র শিক্ষার বিকেন্দ্রীকরণ ও প্রশিক্ষণ সম্প্রসারণে বিসিটিআই–জবি যৌথ কর্মশালা অনুষ্ঠিত

চলচ্চিত্র শিক্ষার বিকেন্দ্রীকরণ ও প্রশিক্ষণ সম্প্রসারণে বিসিটিআই–জবি যৌথ কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম, শিরোনাম
বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার গুরুত্ব এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে চলচ্চিত্র প্রশিক্ষণ সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে এক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়। “বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার প্রয়োজনীয়তা এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে বিসিটিআইয়ের প্রশিক্ষণ সম্প্রসারণের গুরুত্ব” শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইমরান হোসেন। মূল প্রবন্ধে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের দীর্ঘ ঐতিহ্য থাকা সত্ত্বেও দক্ষ মানবসম্পদের ঘাটতি, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং প্রা...
আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

ফিচার, শিরোনাম
বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি, আরও তিনটি অত্যাধুনিক এনইভি, বিওয়াইডি সিল ৫, বিওয়াইডি সিল ৬ ও বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশের বৈদ্যুতিক যানবাহন খাতে নতুন মাত্রা যোগ করেছে। এ উপলক্ষে রোববার (১৭ মে) সন্ধ্যায় ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের সড়কে আরও স্মার্ট, টেকসই ও প্রযুক্তিনির্ভর মোবিলিটি সল্যুশন নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। এছাড়াও, আরও উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ...
সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন

সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন

বিনোদন, শিরোনাম
দেশের সর্বস্তরের মানুষের কাছে ডিজিটাল বিনোদন পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক এবং জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম টফি। এখন থেকে বাংলালিংক সিম ব্যবহারকারী ছাড়াও যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহক সারা দেশের স্থানীয় রিটেইল পয়েন্ট থেকে সহজেই টফি’র সাবস্ক্রিপশন কিনতে পারবেন। এর মাধ্যমে দেশজুড়ে সর্বপ্রথম টেলিকম-চালিত রিটেইল ওটিটি সাবস্ক্রিপশন উদ্যোগ চালু করলো টফি ও বাংলালিংক। সাধারণত ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনতে ক্রেডিট কার্ড, অ্যাপ স্টোর অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেটের প্রয়োজন হয়। অনেকের জন্য এই প্রক্রিয়া জটিল। নতুন এই উদ্যোগের ফলে এখন কোনো কার্ড বা অ্যাপের ঝামেলা ছাড়াই নিকটস্থ রিটেইল পয়েন্ট থেকে টফির সাবস্ক্রিপশন কেনা যাবে। বিশেষ করে যারা ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত নন, তাদের কথা বিবেচনায় রেখেই এই সুবিধা চালু করা হয়েছে। বর্তমানে টফিতে দেশি-...