সেভর এক্সপোতে স্যামসাংয়ের সিস্টেম এসি সলিউশন প্রদর্শন
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত ‘সেইফ এইচভিএসিআর অ্যান্ড কোল্ড চেইন’- শীর্ষক সেভর এক্সপো-তে নিজেদের সর্বাধুনিক সিস্টেম এয়ার কন্ডিশনার (সিস্টেম এসি) প্রদর্শন করেছে স্যামসাং।
১৪ থেকে ১৬ মে পর্যন্ত অনুষ্ঠিত এই প্রদর্শনীতে সাইনটেক টেকনোলজির সঙ্গে অংশীদারিত্বে অংশ নেয় স্যামসাং। আইসিসিবির ৪ নাম্বার হলের ৬৫ ও ৬৮ নম্বর স্টলে প্রতিষ্ঠানটি শিল্পসংশ্লিষ্ট অংশীজন ও সম্ভাব্য গ্রাহকদের সামনে তাদের অত্যাধুনিক বাণিজ্যিক শীতাতপ নিয়ন্ত্রণ প্রযুক্তি তুলে ধরে।
প্রদর্শনীতে স্যামসাং নিজেদের উচ্চ-দক্ষতাসম্পন্ন বাণিজ্যিক এয়ার কন্ডিশনিং সলিউশন ডিভিএম এস২ প্রদর্শন করে। আধুনিক বাণিজ্যিক স্থাপনার জন্য উপযোগী এই প্রযুক্তিতে রয়েছে উন্নতমানের জ্বালানি দক্ষতা, নির্ভরযোগ্য শীতলীকরণ এবং স্মার্ট নিয়ন্ত্রণ সুবিধা।
স্যামসাংয়ের জন্য এ আয়োজন এইচভিএসি (হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার ...