নতুন অভিনয়শিল্পী খুঁজছে দীপ্ত টেলিভিশন। দেশের যে কোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে এ প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে অভিনয়শিল্পীরা। রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে parampara.deepto.tv।
দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘পরম্পরা’র বিভিন্ন চরিত্রের জন্য অভিনয়শিল্পী নেয়ার পাশাপাশি “দীপ্ত তারার খোঁজে” দেশজুড়ে অভিনয়প্রতিভাদের একটি প্ল্যাটফর্ম হিসেবে হাজির হয়েছে।
‘পরম্পরা’ ধারাবাহিকটি নির্মাণ করবেন আশিস্ রায়। লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যথাক্রমে আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত। পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত ‘পরম্পরা’ প্রচারিত হচ্ছে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।