Friday, July 3সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Day: July 2, 2026

দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের

দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের

শিরোনাম, সারাদেশ
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী চট্টগ্রাম শহর ও হাটহাজারীতে গুরুত্বপূর্ণ কয়েকটি জনকল্যাণমুখী কর্মসূচিতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই ব্যস্ত সূচি শেষে আজই তিনি ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার (কেবিনেট) গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ছাত্রসমাজ, প্রকৌশলী, শিক্ষক ও সাধারণ জনগণকে দেশের মানুষের কল্যাণে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিজেদের নিবেদিত করার উদাত্ত আহ্বান জানান। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। অনুষ্ঠানে নবীন...
রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার

রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার

অর্থনীতি, শিরোনাম
সাফল্য ও গৌরবের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রাহকদের আকর্ষণীয় অফার দিচ্ছে ব্র্যাক ব্যাংক। এই দীর্ঘ পথচলায় গ্রাহকদের অবিচল আস্থাকে সম্মান জানিয়ে এই উদ্যোগটি নিয়েছে ব্যাংকটি। ব্র্যাক ব্যাংকের রজতজয়ন্তী উৎসবের অংশ হিসেবে জুলাই ২০২৬-এ আবেদনকৃত সকল এসএমই লোন প্রসেসিং ফির ওপর থাকছে ২৫% ছাড়। এর পাশাপাশি ব্যাংকের নির্ধারিত ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য থাকছে প্রিমিয়াম ডাইনিং ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশের শীর্ষস্থানীয় পাঁচ তারকা হোটেল— ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, শেরাটন ঢাকা এবং দ্য ওয়েস্টিন ঢাকা-তে ৩ জুলাই ২০২৬ থেকে ৫ জুলাই ২০২৬ পর্যন্ত বুফে ডিনারে গ্রাহকরা উপভোগ করবেন ‘বাই ওয়ান, গেট থ্রি ফ্রি’ অফার। ব্যাংকের এই ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতে এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই অর্থবহ ও বিশেষ অফার দিচ্ছে ব্র্যা...
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

শিক্ষা, শিরোনাম
ব্রিটিশ কাউন্সিলের ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর অধীনে আয়োজিত প্রশিক্ষক প্রশিক্ষণ (ট্রেনিং অব ট্রেইনার্স-টিওটি) কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ ‘হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য একটি টেকসই ও সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা এবং একাডেমিক নেতৃত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উল্লেখ্য, বিশ্বব্যাংকের সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) হিট প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির উদ্দেশ্য দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, এ খাতে সুশাসন নিশ্চিত করা, শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী করা এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সক্ষমতা বাড়ানো। হিট প্রকল্পের কারিগরি অংশীদার হিসেবে ‘সিনিয়র ফ্...
এবি ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ কার্যক্রমের উদ্বোধন

এবি ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ কার্যক্রমের উদ্বোধন

শিরোনাম, সারাদেশ
এবি ব্যাংক পিএলসি.-এর সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসে গত ১ জুলাই, ২০২৬ তারিখে ‘বাংলা কিউআর’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দেশজুড়ে ক্যাসলেস লেনদেনকে উৎসাহিতকরণ ও সরকারি বিভিন্ন সেবা গ্রহণে ‘বাংলা কিউআর’ ব্যবহারকে বাধ্যতামূলক করার অংশ হিসেবে এবি ব্যাংকের সহায়তায় বাংলাদেশ ব্যাংক কর্মচারী ভোগ্যাণ্য সরবরাহ এবং সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড (সিকো) এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। সিকোর সভাপতি জনাব ধরনী কান্ত দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব খালেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান, জনাব আব্দুস সালাম মাহমুদ এবং এবি ব্যাংকের সিলেট আঞ্চলিক প্রধান আহমদ মননুন পান্না। অনুষ্ঠানে প্রধান অতিথি এবি ব্যাংকের সরবরাহকৃত কিউআর-এর মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধ...