সারা দেশে ২০০টি ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করবে বিশ্বসাহিত্য কেন্দ্র ও মেটলাইফ ফাউন্ডেশন
মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তায় ২০২৭ সালের মধ্যে সারা বাংলাদেশে ২০০টি ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করবে বিশ্বসাহিত্য কেন্দ্র। সারা দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক চর্চা এবং বই পড়ার অভ্যাস তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং মেটলাইফ ফাউন্ডেশনের অর্থায়নে এই ভ্রাম্যমাণ বইমেলাগুলো সারা দেশের জেলা শহরগুলোতে সফর করবে। সেখানে বইয়ের সমৃদ্ধ সংগ্রহ থেকে পাঠকরা তাদের পছন্দের বই দেখতে এবং কিনতে পারবেন। পাশাপাশি, সাহিত্য ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণও করতে পারবেন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “একটি জাতির সত্যিকার উন্নতি নিহিত থাকে বইয়ের প্রতি তার ভালোবাসের মধ্যে। মানুষের দোরগোড়ায় ভিন্ন ভিন্ন বিষয়ের মানসম্মত বই পৌঁছে দেওয়ার মাধ্যমে এই ভ্রাম্যমাণ মেলাগুলো বই পড়াকে আরও সহজ করে তু...