Monday, June 29সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

ফিচার

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের বাজারে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের বাজারে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন

ফিচার, শিরোনাম
বিশ্বকাপের টানটান উত্তেজনা আরও জমিয়ে তুলতে সম্প্রতি বাংলাদেশের বাজারে ৯৮-ইঞ্চির বিশাল ক্রিস্টাল ইউএইচডি টিভি –ইউ৯০০এইচ-- নিয়ে এসেছে স্যামসাং। ঘরে বসেই বিশ্বকাপ ফুটবলের আমেজ পুরোপুরি উপভোগ করতে ফুটবলপ্রেমীদের জন্য দেশের বাজারে প্রথমবারের মত এত বড় সাইজের টিভি নিয়ে এলো স্যামসাং। এই বিশাল ইউএইচডি মডেলে রয়েছে 'এআই ফুটবল মোড' এবং 'কালার বুস্টার প্রো'। এই ফিচারগুলো টিভির রঙ ও উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে। ফলে স্টেডিয়ামের ফ্লাডলাইটের নিচে মাঠ যেমন সবুজ দেখায় টিভিতেও ঠিক তেমনই বাস্তবসম্মত দেখা যায়। এছাড়া, এই টিভির 'মোশন এক্সিলারেটর ১৪৪ হার্জ' প্রযুক্তির কারণে খেলাধুলার মতো দ্রুতগতির দৃশ্যগুলোও একদম নিখুঁত ও পরিষ্কার দেখা যায়। পিকচার কোয়ালিটির সাথে কোনো আপস না করেই এই ৯৮-ইঞ্চির ডিসপ্লেটি বড় স্ক্রিনে টিভি দেখার অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দিতে সক্ষম। এর 'এনকিউ৪ এআই জেন২ প্রসেসর' এবং '৪...
মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

ফিচার, শিরোনাম
প্রবীণদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ‘প্রবীণ সেবা পদক ২০২৫’ পেয়েছেন সমাজকর্মী ও লেখক জ্যোতি চট্টোপাধ্যায়। গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর সহধর্মিনী কৃষ্ণা চট্টোপাধ্যায়ের হাতে শুভেচ্ছা স্মারক ও মানপত্র তুলে দেন জুরি বোর্ডের প্রধান ও কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক ফারুক মেহেদী। প্রবীণ সেবা পদক প্রদান ও বিশ্ব প্রবীণ নির্যান সচেতনতা দিবসের এ অনুষ্ঠানটি আয়োজন করে গান্ধী আশ্রম ট্রাস্ট। এটি বাংলাদেশ সরকারের একটি স্বায়ত্বশাসিত সংস্থা, যা মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে। গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত সাহসী হোন, আত্মবিশ্বাসের সঙ্গে বার্ধক্য বরণ করুন’ শীর্ষক এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রবীণ সংগঠনের সঙ্গে যুক্ত শতাধিক প্রবীণ অংশ নেন। গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল...
নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

ফিচার, শিরোনাম
একটা স্মার্টফোন কেনার সময় আমাদের নজর সাধারণত ক্যামেরা, প্রসেসর, ডিসপ্লে আর ব্যাটারির ওপরেই থাকে। এই জিনিসগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিদিনের ব্যবহারে একটা ফোন আপনাকে কতটা আরাম দেবে তা কিন্তু শুধু এই কয়েকটি সংখ্যার ওপর নির্ভর করে না। অনেক সময় দেখা যায়, ফোনের সবচেয়ে কাজের ফিচারগুলো নিয়ে আমরা তেমন একটা আলোচনাই করি না। মজার ব্যাপার হলো, এই ফিচারগুলোর বেশির ভাগই কিন্তু একদম নতুন কিছু নয়। এগুলো বিভিন্নভাবে অনেক বছর ধরেই ফোনে রয়েছে, অথচ অনেক ব্যবহারকারীই হয়তো জানেন না যে এগুলো প্রতিদিনের জীবনে কতটা কাজে আসতে পারে। যেমন ধরুন শরীর ভালো রাখার বা স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার ফিচারগুলোর কথা। আমরা সাধারণত ভাবি এই জিনিসগুলো শুধু ফিটনেস ব্যান্ড বা স্মার্টওয়াচেই থাকে। কিন্তু এখন এই সুবিধাগুলো ধীরে ধীরে সরাসরি স্মার্টফোনেই চলে আসছে। উদাহরণ হিসেবে ইনফিনিক্স নোট ৬০ প্রো এর কথাই ধরা যাক। এই ফোনে এখন বি...
উপকূলীয় জলবায়ু সহনশীলতায় নারীদের ভূমিকা নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু

উপকূলীয় জলবায়ু সহনশীলতায় নারীদের ভূমিকা নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু

ফিচার, শিরোনাম
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকা অন্যতম। এই সংকট মোকাবিলায় উপকূলীয় নারীদের নেতৃত্ব, অভিযোজন সক্ষমতা, জীবনসংগ্রাম ও কমিউনিটি-ভিত্তিক উদ্যোগের গল্প তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘ভয়েজ অফ কোস্টাল ক্লাইমেট রেজিলেন্স’ (‘Voice of Coastal Climate Resilience’)। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক (জেন্ডার-রেসপনসিভ কোস্টাল এডাপটেশন – জিসিএ - Gender-responsive Coastal Adaptation - GCA) জিসিএ প্রকল্পের উদ্যোগে, গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান - ২১ মে বৃহস্পতিবার বিকেল ২.৩০টায় রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে অনুষ্ঠিত হয়। প্রদর...
বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে গবেষণা ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করছে ব্রিটিশ কাউন্সিল

বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে গবেষণা ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করছে ব্রিটিশ কাউন্সিল

ফিচার, শিরোনাম
বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক একটি গবেষণাধর্মী বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টস। এ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার, ২১ মে, রাজধানীর ধানমন্ডির ১৬ নম্বর সড়কের ৪২ নম্বর বাড়িতে অবস্থিত বেঙ্গল শিল্পালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল পাঁচটায়। স্থপতি, নগর পরিকল্পনাবিদ, নির্মাণ–খাতসংশ্লিষ্ট পেশাজীবী, গবেষক, নীতিনির্ধারক সহ আগ্রহী সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকছে এ আয়োজন। প্রতিবেদনটি ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে দেশজুড়ে পরিচালিত একটি বিস্তৃত গবেষণা উদ্যোগের চূড়ান্ত ফল। এ গবেষণা উদ্যোগের নেতৃত্ব দিয়েছে বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টস। গবেষণায় বাংলাদেশের সরকারি, বেসরকারি ও তৃণমূল পর্যায়ে গড়ে ওঠ...
আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

ফিচার, শিরোনাম
বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি, আরও তিনটি অত্যাধুনিক এনইভি, বিওয়াইডি সিল ৫, বিওয়াইডি সিল ৬ ও বিওয়াইডি সিলায়ন ৬ এডব্লিউডি নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশের বৈদ্যুতিক যানবাহন খাতে নতুন মাত্রা যোগ করেছে। এ উপলক্ষে রোববার (১৭ মে) সন্ধ্যায় ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের সড়কে আরও স্মার্ট, টেকসই ও প্রযুক্তিনির্ভর মোবিলিটি সল্যুশন নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং। এছাড়াও, আরও উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ...
জেলা ও আঞ্চলিক মিডিয়া টিম গঠনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় ওয়ার্কশপ

জেলা ও আঞ্চলিক মিডিয়া টিম গঠনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় ওয়ার্কশপ

ফিচার, শিরোনাম
জেলা ও আঞ্চলিক পর্যায়ে মিডিয়া টিম গঠন ও কর্মকৌশল নির্ধারণে জাতীয় ওয়ার্কশপ আয়োজন করেছে বাংলাদেশ স্কাউটস। গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১৬ ও ১৭ মে দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে ৫২ জন স্কাউট সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেশ টিভির চিফ রিপোর্টার ফররুখ বাবু, নিউজ ২৪ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন ও দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার অনিক মৃধা। ওয়ার্কশালায় স্কাউটিং কার্যক্রমে গণমাধ্যমের গুরুত্ব, বর্তমান মিডিয়া কাঠামো, জেলা ও আঞ্চলিক পর্যায়ে মিডিয়া টিমের প্রয়োজনীয়তা এবং কার্যকর মিডিয়া পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, পাবলিক রিলেশনস ও মিডিয়া কমিউনিকেশন, মিডিয়া কভারেজ নিশ্চিত করার কৌশল এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার উপায় বিষয়ে হাতে-কলমে প্রশি...
শিক্ষা ও ফুটবলে শিশুদের অংশগ্রহণ বাড়াতে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেনের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ

শিক্ষা ও ফুটবলে শিশুদের অংশগ্রহণ বাড়াতে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেনের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ

ফিচার, শিরোনাম
মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন যৌথভাবে চালু করেছে ‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের একটি বৈশ্বিক সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক চ্যালেঞ্জ। উদ্যোগটির লক্ষ্য হলো শিক্ষা ও খেলাধুলায় শিশু ও তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের আত্মবিশ্বাসী ও সক্ষম করে তোলা। এই উদ্যোগের আওতায় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ ফুটবল জাগলিংয়ের একটি ছোট ভিডিও তৈরি করে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, টিকটক বা এক্সে প্রকাশ করতে পারবেন। পোস্ট করার সময় #FootworkForFutures হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। যোগ্য প্রতিটি ভিডিও জমা পড়ার জন্য মেটলাইফ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে ৫ মার্কিন ডলার করে অনুদান দেবে। সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত এই অনুদান দেওয়া হবে। এই তহবিলের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ বাড়াতে কাজ করে। এই নতুন উদ্যোগটি মেটলাইফ ফাউন্ডেশনের বৃহত্তর প্রতিশ্রুতির...
সারা দেশে ২০০টি ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করবে বিশ্বসাহিত্য কেন্দ্র ও মেটলাইফ ফাউন্ডেশন

সারা দেশে ২০০টি ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করবে বিশ্বসাহিত্য কেন্দ্র ও মেটলাইফ ফাউন্ডেশন

ফিচার, শিরোনাম
মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তায় ২০২৭ সালের মধ্যে সারা বাংলাদেশে ২০০টি ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করবে বিশ্বসাহিত্য কেন্দ্র। সারা দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক চর্চা এবং বই পড়ার অভ্যাস তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং মেটলাইফ ফাউন্ডেশনের অর্থায়নে এই ভ্রাম্যমাণ বইমেলাগুলো সারা দেশের জেলা শহরগুলোতে সফর করবে। সেখানে বইয়ের সমৃদ্ধ সংগ্রহ থেকে পাঠকরা তাদের পছন্দের বই দেখতে এবং কিনতে পারবেন। পাশাপাশি, সাহিত্য ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণও করতে পারবেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “একটি জাতির সত্যিকার উন্নতি নিহিত থাকে বইয়ের প্রতি তার ভালোবাসের মধ্যে। মানুষের দোরগোড়ায় ভিন্ন ভিন্ন বিষয়ের মানসম্মত বই পৌঁছে দেওয়ার মাধ্যমে এই ভ্রাম্যমাণ মেলাগুলো বই পড়াকে আরও সহজ করে তু...