Saturday, June 20সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Day: May 6, 2026

এক মাসে ব্র্যাক ব্যাংকের ১ বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্যের রেকর্ড

এক মাসে ব্র্যাক ব্যাংকের ১ বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্যের রেকর্ড

অর্থনীতি, শিরোনাম
আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি প্রথমবারের মতো এক মাসে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বৈদেশিক বাণিজ্য সম্পন্ন করেছে। এই অর্জন ব্র্যাক ব্যাংকের শক্তিশালী বৈদেশিক মুদ্রা সক্ষমতার প্রতিফলন। দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করা, গ্রাহক সম্পর্ক উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেবার উৎকর্ষে ধারাবাহিক বিনিয়োগ অব্যাহত রেখেছে ব্যাংকটি। সম্প্রতি এই সাফল্য উদ্‌যাপনে ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস, ডেপুটি ...
এনার্জিপ্যাকের ”বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস” পালন

এনার্জিপ্যাকের ”বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস” পালন

অর্থনীতি, শিরোনাম
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি. বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস উপলক্ষে তার সকল কারখানা ও নির্মাণস্থলে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। এ বছরের প্রতিপাদ্য "চলুন এমন একটি কর্মপরিবেশ নিশ্চিত করি, যেখানে কর্মীরা মানসিক, সামাজিক ও আবেগগতভাবে নিরাপদ ও স্বস্তিতে থাকে" কে সামনে রেখে কোম্পানিটি তার কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। দিবসটি উপলক্ষে এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, জি গ্যাস এলপিজি প্ল্যান্ট, দাকোপ, খুলনা, জি গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এবং অন্যান্য প্রতিষ্ঠানের নির্মাণস্থলে আলোচনা সভা, ৱ্যালি, নিরাপত্তা প্রশিক্ষণ, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ, ফায়ার ড্রিল এবং সচেতনতামূলক ওয়ার্কশপ আয়োজন করা হয়। এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব হুমায়ুন রশিদ বলেন, "আমাদের জন্য সব...
আবারও পর্দায় আসছে ‘মর্টাল কম্ব্যাট’

আবারও পর্দায় আসছে ‘মর্টাল কম্ব্যাট’

বিনোদন, শিরোনাম
১৯৯২ সালের জনপ্রিয় ভিডিও গেম ‘মর্টাল কম্ব্যাট’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয় একই নামের সিনেমা। ১৯৯৫ সালে মুক্তি পায় এটি। ১৯৯৭ সালে এর সিক্যুয়েল ‘মর্টাল কম্ব্যাট: অ্যানিহাইলেশন’ মুক্তি পায়। ফাইটিং গেম হিসেবে যতটা জনপ্রিয় ছিল মর্টাল কম্ব্যাট, ছবি দুটি আবার ততটা হতে পারেনি। ২০২১ সালে মুক্তি পায় ‘মর্টাল কম্ব্যাট’। এটি দর্শকদের মাঝে ভালো সাড়া তৈরি করতে সক্ষম হয়। যার ধারাবাহিকতায় দর্শকদের জন্য আবারও সুখবর নিয়ে এসেছে ওয়ার্নার ব্রাদার্স। জনপ্রিয় গেম সিরিজ ‘মর্টাল কম্ব্যাট’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘মর্টাল কম্ব্যাট ২’ আসছে পর্দায়। ৮ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে প্রতীক্ষিত এই অ্যাকশন-ফ্যান্টাসি সিনেমা। ২০২১ সালের জনপ্রিয় রিবুট চলচ্চিত্র মর্টাল কম্ব্যাট-এর সরাসরি সিক্যুয়েল এটি। আগের সিনেমার পরিচালক সাইমন ম্যাকোয়েড এই সিনেমাটিও ...
বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

জাতীয়, শিরোনাম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য। অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাতের অগ্রগতি এবং নীতিগত সংস্কারের মাধ্যমে আমরা বিনিয়োগকারীদের জন্য একটি আস্থার পরিবেশ তৈরি করেছি। ঢাকায় আজ ৬ মে হোটেল শেরাটনে Institute of Strategy and Tactics Research (ISTR) আয়োজিত “C.O.M.P.A.S.S. Dialogue, Chapter 1: The Western Calibration” শীর্ষক সংলাপে মন্ত্রী এসব কথা বলেন। সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতি, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এ সংলাপে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ধারাবাহিকভাবে উন্নয়নের পথে এগ...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ

জাতীয়, শিরোনাম
৫ মে, ২০২৬ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি এর সঙ্গে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট Mr Edward Delahaye। সাক্ষাতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ। আলোচনায় এয়ারবাস এর পক্ষ থেকে বিমানের বহরে মিক্সড ফ্লিট গঠনে এয়ারবাসের আগ্রহের কথা প্রকাশ করা হয়। এসময় মন্ত্রী প্রতিমন্ত্রী বিমানের ফ্লিট গঠনে এয়ারবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।...
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সৌজন্য সাক্ষাৎ

জাতীয়, শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন (Ivo Freijsen) সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রত্যাবাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও কেবল মানবিক বিবেচনায় বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় প্রদান করেছে। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্প্রতি অর্থ বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন ও মানবিক চাহিদা মেটাতে আন্তর্জাতিক সহায়...
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

খেলাধুলা, শিরোনাম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক-এর সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিজ সারাহ কুক (Ms. Sarah Cooke) এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশে নারী ক্রীড়ার মানোন্নয়ন, যুব সমাজকে দক্ষ করে তোলা এবং দুই দেশের মধ্যে ক্রীড়া কূটনীতি শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, ক্রীড়া কূটনীতি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি অত্যন্ত আন্তরিক। তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আমরা সম্প্রতি দেশব্যাপী ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম শুরু করেছি। এই কার্যক্রমের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের বাছাই করে উন্নত প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে পাঠানো হবে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সর...
হাওরবাসীর জন্য সরকার সম্ভব সবকিছু করবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

হাওরবাসীর জন্য সরকার সম্ভব সবকিছু করবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

জাতীয়, শিরোনাম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, হাওরাঞ্চলের ভূমি খুবই উর্বর এখানে উৎপাদিত ধান দেশের খাদ্য চাহিদা মেটাতে অবদান রাখে, এটি বাংলাদেশের অন্যতম শস্যভান্ডার। তাই বর্তমান সরকার হাওরবাসীর পাশে আছে। তাঁদের কল্যাণে সরকার সম্ভব সবকিছু করবে। মন্ত্রী বলেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে আগামী ০৩ মাস কৃষক পরিবারকে সহায়তা করা হবে। এরপরও এ কর্মসূচি কিভাবে চালিয়ে রাখা যায় সে ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিকল্পনা গ্রহণ করবে। সহায়তা প্রসঙ্গে তিনি সঠিক তালিকা প্রণয়ন ও সময়মতো কৃষকের কাছে সাহায্য পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন। এজন্য তালিকা প্রণয়নে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ নিতে জেলা কর্মকর্তাদের নির্দেশনা দেন। মঙ্গলবার (৫মে) সকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্প্রতি অতিবৃষ্টিতে...
‘মিস ইন্টারকন্টিনেন্টাল’ প্রতিযোগিতার দায়িত্ব পেল ইমেকার্স বাংলাদেশ

‘মিস ইন্টারকন্টিনেন্টাল’ প্রতিযোগিতার দায়িত্ব পেল ইমেকার্স বাংলাদেশ

ফ্যাশন এন্ড লাইফস্টাইল, শিরোনাম
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারকন্টিনেন্টাল’র বাংলাদেশে জাতীয় পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছে ইমেকার্স বাংলাদেশ। এই দায়িত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন থেকে বাংলাদেশে প্রতিযোগিতাটির অফিসিয়াল কার্যক্রম, প্রতিযোগী নির্বাচন এবং আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের পুরো প্রক্রিয়া পরিচালনা করবে। ইমেকার্স বাংলাদেশ এর আগে দেশের ইভেন্ট ও এন্টারটেইনমেন্ট খাতে একাধিক বড় আয়োজন সম্পন্ন করেছে। ‘মিস ইন্টারকন্টিনেন্টাল অর্গানাইজেশন’-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইমেকার্স বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাঈম আশরাফকে বাংলাদেশ শাখার জাতীয় পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিযোগিতাটি বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সৌন্দর্য আসর হিসেবে পরিচিত। এবারের আসর হবে প্রতিযোগিতাটির ৫৩তম আয়োজন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ থেকেও ন...