Wednesday, May 20সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Day: May 20, 2026

ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস

ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস

ভ্রমণ, শিরোনাম
সবচেয়ে বেশি বাস অপারেটরদের সমাহার নিয়ে এক প্ল্যাটফর্ম থেকেই যাওয়া ও আসার টিকেট কাটার সুবিধা দিচ্ছে দেশের সবচেয়ে বড় টিকেট ইনভেন্টরি বিডিটিকেটস। ফলে বাস কাউন্টারে না গিয়ে ঘরে বসেই ন্যায্য মূল্যে পছন্দের রুট, পছন্দের বাস অপারেটর এবং পছন্দের সিট বেছে নিতে পারছেন গ্রাহকেরা। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার প্রস্তুতি। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়বেন লাখো মানুষ। তবে প্রতিবছরই ঈদযাত্রার শুরুতে সাধারণ মানুষকে দুই দফায় দুশ্চিন্তায় পড়তে হয়; প্রথমে যাওয়ার টিকেট নিশ্চিত করা, আর ছুটি শেষে কর্মস্থলে ফেরার টিকেট জোগাড় করা। গ্রাহকদের এই দ্বিমুখী দুশ্চিন্তা থেকে মুক্তি দিতেই এই পদক্ষেপ নিয়েছে প্ল্যাটফর্মটি। দীর্ঘদিন ধরে দেশের গণপরিবহন খাতে ডিজিটাল রূপান্তরের অগ্রদূত হিসেবে কাজ করে আসছে বিডিটিকেটস। প্ল্যাটফর্মটিতে রয়েছে ইনস্ট্...
জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর করারোপ প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর করারোপ প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী

এনজিও সংবাদ, শিরোনাম
জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তামাকপণ্যের কার্যকরভাবে করারোপ করা প্রয়োজন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বিএনপি’র নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি আরও বলেন, তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত বাংলাদেশ গঠনে জাতীয় সংসদসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারণী পর্যায়ে বিষটি তুলে ধরার হবে। বুধবার (২০ মে ২০২৬) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কার্যকরভাবে তামাক পণ্যের কর ও মূল্য বৃদ্ধির প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিসিআইসি’র সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত স...
বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে গবেষণা ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করছে ব্রিটিশ কাউন্সিল

বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে গবেষণা ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করছে ব্রিটিশ কাউন্সিল

ফিচার, শিরোনাম
বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক একটি গবেষণাধর্মী বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টস। এ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার, ২১ মে, রাজধানীর ধানমন্ডির ১৬ নম্বর সড়কের ৪২ নম্বর বাড়িতে অবস্থিত বেঙ্গল শিল্পালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল পাঁচটায়। স্থপতি, নগর পরিকল্পনাবিদ, নির্মাণ–খাতসংশ্লিষ্ট পেশাজীবী, গবেষক, নীতিনির্ধারক সহ আগ্রহী সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকছে এ আয়োজন। প্রতিবেদনটি ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে দেশজুড়ে পরিচালিত একটি বিস্তৃত গবেষণা উদ্যোগের চূড়ান্ত ফল। এ গবেষণা উদ্যোগের নেতৃত্ব দিয়েছে বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টস। গবেষণায় বাংলাদেশের সরকারি, বেসরকারি ও তৃণমূল পর্যায়ে গড়ে ওঠ...
ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

অর্থনীতি, শিরোনাম
দেশের জুতার বাজারের শীর্ষস্থানীয় দেশি কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড আনুষ্ঠানিকভাবে তাদের ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ (বপিস) ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ নামে সম্পূর্ণ নতুন সেবা চালু করেছে। ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ করতে এবং বছরজুড়েই ক্রেতাদের জন্য সেবার মান বৃদ্ধিতে ইএমআই সুবিধাসহ এই ডিজিটাল উদ্যোগগুলো চালু করেছে এপেক্স। নতুন এ সেবার ফলে ক্রেতাদের এখন আর ডেলিভারির জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না, আবার দিতে হবে না বাড়তি কোন ডেলিভারি ফি। ক্রেতারা সহজেই এপেক্সফোরইউ ওয়েবসাইট থেকে তাদের পছন্দের জুতা নির্বাচন করে অনলাইনে অর্ডার প্লেস করতে পারবেন এবং নিজেদের সুবিধামত যেকোনো সময়ে নিকটবর্তী এপেক্স শো-রুম থেকে তা সংগ্রহ করতে পারবেন। এই সেবার মাধ্যমে ক্রেতা ঘরে বসেই জানতে পারবেন যে তার পছন্দের জুতা স্টকে আছে কি না। পাশাপাশি, কীভাবে ও কখন পণ্য সংগ্রহ করবেন তার ওপর পূর...