Tuesday, May 19সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Day: May 18, 2026

উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা প্রত্যাশা ইউজিসি’র

উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা প্রত্যাশা ইউজিসি’র

শিক্ষা, শিরোনাম
বিমসটেক ও ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে উচ্চশিক্ষায় অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। সোমবার (১৮ মে) ইউজিসিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নেটওয়ার্কিং বিষয়ে এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। ইউজিসি সদস্য ও চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. সাইদুর রহমান- এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত সুহাদা ওথমান, মালেশিয়ার হায়ার এডুকেশন লিডারশিপ একাডেমির পরিচালক ড. হারশিতা আইনি হারুন, ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন, ইএমজিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা নভি তাজউদ্দীন বক্তব্য দেন। প্রফেসর আনোয়ার হোসেন বলেন, গবেষণায় যৌথ সহযোগিতা, শিক্ষার্থীদের জন্য বৃত্তি সহায়তা, উচ্চশ...
কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক

কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক

অর্থনীতি, শিরোনাম
কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেওয়ার লক্ষ্যে ব্যাংকটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় দেশব্যাপীব্র্যাক ব্যাংকের বিস্তৃত শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংকের গ্রাহকদের ঋণের কিস্তি ও আমানতের অর্থ সংগ্রহ করা হবে। একই সঙ্গে লেনদেনের তাৎক্ষণিক হালনাগাদ ও  রিকনসিলিয়েশন নিশ্চিত করতে ব্যাংক দুটির সিস্টেমের মধ্যে এপিআই সংযোগ স্থাপন করা হবে। এই অংশীদারিত্বের ফলে কর্মসংস্থান ব্যাংকের প্রায় ২৩ লাখ গ্রাহক রিয়েল-টাইমে ঋণের কিস্তি ও আমানতেরঅর্থজমা দেওয়ার সুবিধা পাবেন, যা আর্থিক লেনদেনে আরও বেশি সুবিধা ও কার্যকারিতা নিশ্চিত করবে। ৬ মে২০২৬ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো...
গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় ফাইবার অ্যাট হোমের কর্মী ও তাঁদের পরিবার

গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় ফাইবার অ্যাট হোমের কর্মী ও তাঁদের পরিবার

অর্থনীতি, শিরোনাম
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিস্তৃত ইন্স্যুরেন্স সুরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম লিমিটেড। নতুন এই অংশীদারিত্বের ফলে প্রতিষ্ঠানটির কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা এখন থেকে গার্ডিয়ানের আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসবেন। দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তির ফলে ফাইবার অ্যাট হোম লিমিটেডের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষার পাশাপাশি গার্ডিয়ানের দেশব্যাপী ৪৫০টির বেশি পার্টনার হাসপাতাল থেকে সহজেই প্রয়োজনীয় মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।উদ্ভাবনী ও পূর্ণাঙ্গ কর্মী–সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে গার্ডিয়ানের ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন এই উদ্যোগ। গত ১০ মে ঢাকার গুলশানে অবস্থিত গার্ডিয়ানের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। গার্ডিয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ এবং ফাইবার অ্...
বেস্ট ট্যুরিজম প্রমোশন ইন মিডিয়া” ক্যাটাগরিতে টিটা অ্যাওয়ার্ড পেল এভিয়েশন এক্সপ্রেস

বেস্ট ট্যুরিজম প্রমোশন ইন মিডিয়া” ক্যাটাগরিতে টিটা অ্যাওয়ার্ড পেল এভিয়েশন এক্সপ্রেস

ভ্রমণ, শিরোনাম
পর্যটন খাতে গণমাধ্যমের মাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ "টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা) ২০২৬" পুরস্কার অর্জন করেছে বিশেষায়িত সংবাদমাধ্যম এভিয়েশন এক্সপ্রেস। রোববার সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকায় ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। টোয়াব সভাপতি মোঃ রাফিউজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলাদেশের বিমান, পর্যটন ও প্রবাসী সেক্টরে বিশেষায়িত সাংবাদিকতা এবং শিল্পকেন্দ্রিক ধারাবাহিক কভারেজের মাধ্যমে পর্যটন প্রচার ও প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় "বেস্ট ট্যুরিজম প্রমোশন ইন মিডিয়া" ক্যাটাগরিতে এই পুরস্কার পায় এভিয়েশন এক্সপ্রেস। উল্লেখ্য, এভিয়েশন এক্সপ্রেস বিমান, পর্যটন ও প্রবাসী সেক্টরের একট...