Tuesday, May 26সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Day: May 26, 2026

ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো

ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিজেদের সব মডেলের ইলেকট্রিক বাইকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। উৎসবের মৌসুমে ব্যবহারকারীদের জন্য বৈদ্যুতিক যানবাহন আরও সহজলভ্য করে তোলা এবং সাশ্রয়ী ও নির্ভরযোগ্য যাতায়াতে উৎসাহিত করতেই দেশজুড়ে এ ক্যাম্পেইন চালু করেছে প্রতিষ্ঠানটি। এই ক্যাম্পেইনের আওতায় অনুমোদিত শোরুম থেকে রিভোর ইলেকট্রিক বাইক কিনলে গ্রাহকেরা পাচ্ছেন নিশ্চিত ক্যাশব্যাক সুবিধা। অফারের আওতায় রয়েছে রিভোর সদ্য বাজারে আনা হাই-পারফরম্যান্স ই-বাইক ‘রিভো বি১২’ও। ঈদ উপলক্ষে সীমিত সংখ্যায় বাজারে আনা হয়েছে নতুন এই মডেলটি। রিভো বি১২ মডেলে স্ট্যান্ডার্ড ও ফাস্ট—দুই ধরনের চার্জিং সুবিধা রয়েছে। ফাস্ট চার্জার ব্যবহার করলে মাত্র দেড় ঘণ্টায় ব্যাটারির চার্জ ৮০ শতাংশ পর্যন্ত করা যাবে। ক্যাম্পেইন প্রসঙ্গে রিভো বাংলাদেশের নির...
ঈদ যাত্রায় পদ্মা সেতুতে চালু দেশের প্রথম সমন্বিত ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’

ঈদ যাত্রায় পদ্মা সেতুতে চালু দেশের প্রথম সমন্বিত ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
বাংলাদেশে সমন্বিত ও প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে এবারের ঈদ যাত্রায় পদ্মা সেতুতে চালু হয়েছে দেশের প্রথম সমন্বিত ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’। এসপায়ার টু ইনোভেট (এটুআই) পরিচালিত এই উদ্যোগের ফলে যানবাহন চালকদের আর টোল প্লাজায় থেমে নগদ অর্থ পরিশোধ করতে হচ্ছে না। স্বয়ংক্রিয় পদ্ধতিতে দ্রুত ও নির্বিঘ্নভাবে টোল পরিশোধের সুযোগ তৈরি হওয়ায় ঈদকেন্দ্রিক অতিরিক্ত যানবাহনের চাপ মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটুআই-এর হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম জানান, এখন পর্যন্ত ১০ হাজারের বেশি যানবাহন এই ব্যবস্থায় নিবন্ধিত হয়েছে এবং ৭ কোটি টাকারও বেশি টোল লেনদেন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “ডি-টোল চালুর ফলে যাতায়াতে স্বস্তি বেড়েছে, যানজট কমেছে এবং বিপুল পরিমাণ কর্মঘণ্টা সাশ্রয় সম্ভব হয়েছে।” ডি-টোল মূলত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তিনির্...
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়; কোরবানির বর্জ্য অপসারণ করা হবে ৮ ঘণ্টার মধ্যে: ডিএসসিসি প্রশাসক

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়; কোরবানির বর্জ্য অপসারণ করা হবে ৮ ঘণ্টার মধ্যে: ডিএসসিসি প্রশাসক

জাতীয়, শিরোনাম
আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও আনন্দময় ঈদ উপহার দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গতকাল জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি’র পক্ষ থেকে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। জাতীয় ঈদগাহের প্রস্তুতিঃ পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওযুখানা ও নামাজের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পুরো প্যান্ডেলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান,...