Saturday, June 20সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

খেলাধুলা

ঢাকা আর্মি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ

ঢাকা আর্মি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ

খেলাধুলা, শিরোনাম
ঢাকা আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় টিম বনাম ডিপ্লোম্যাটিক কোর টিমের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত এই বিশেষ ম্যাচে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক নিজে মাঠে নেমে খেলায় অংশগ্রহণ করেন। বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তুলে ধরা এবং আন্তর্জাতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রীতি ম্যাচটিতে বাংলাদেশে কর্মরত তিউনিশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, কোরিয়া, মালয়েশিয়া, ইটালি, সুইডেন ও ইরানের কূটনীতিকরা অংশ নেন। তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে লড়েন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকারা ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ। খেলা শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আম...
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

খেলাধুলা, শিরোনাম
ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে চলছে উন্মাদনা। বাংলাদেশেও ফুটবলপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন সবচেয়ে বড় এই ক্রীড়া আসরের জন্য। সেই উন্মাদনা আরও বাড়িয়ে তুলতে রবি নিয়ে এসেছে বিশেষ আয়োজন। এবার ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রতিটি ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপের মাধ্যমে। এই উদ্যোগের ফলে ফুটবলপ্রেমীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে তাদের প্রিয় দল ও তারকা খেলোয়াড়দের খেলা উপভোগ করতে পারবেন। মাই রবি অ্যাপে বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত থাকবে হাতের মুঠোয়। গ্রাহকদের জন্য সর্বাধুনিক ডিজিটাল বিনোদন সেবা নিশ্চিত করতে রবি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বকাপ উপলক্ষে এই বিশেষ উদ্যোগ সেই প্রতিশ্রুতির প্রতিফলন। বিশ্বকাপ উপলক্ষে মাই রবি অ্যাপে গ্রাহকেরা কীভাবে লাইভ ম্যাচ দেখার সুযোগ পাবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। আগামী ১১ জুন পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর। প্রায় দেড় মাসব্যাপী এই আয়োজনের ফ...
ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

খেলাধুলা, শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের ৯ জন দৃষ্টি প্রতিবন্ধী সদস্যের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। সম্প্রতি অনুষ্ঠিত প্যারা স্পোর্টস কার্নিভালে নিজস্ব বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে মুগ্ধ করা এই পরিবারটিকে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। আজ মিরপুরে প্রতিমন্ত্রীর নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার অর্থ হস্তান্তর করা হয়। প্যারা স্পোর্টস কার্নিভালে এই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিল্পীদের প্রতিভা দেখে মুগ্ধ হয়ে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছিলেন, আজ তারই বাস্তবায়ন ঘটল। সহায়তা প্রদান শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেন, এই পরিবারটি দীর্ঘদিন ধরে নিজেদের বাদ্যযন্ত্র দিয়ে গান গেয়ে কষ্ট করে জীবিকা নির্বাহ করে আসছে। দেশের বিশেষ চাহিদাসম্পন্ন এবং প্রতিবন্ধী মানুষদের নিয়ে গণমাধ্যমসহ যারা মানবিক দিক থেকে কাজ করছেন, তাদের আন...
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

খেলাধুলা, শিরোনাম
তুরস্কের কোনিয়াতে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৬’-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠানে ১১ মে ২০২৬ প্রবন্ধ উপস্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সেখানে তিনি ওআইসিভুক্ত দেশগুলোর তরুণ প্রজন্মের মধ্যে সহযোগিতা ও সংহতি আরও জোরদার করার জোরালো আহ্বান জানান। বক্তব্যের শুরুতেই প্রতিমন্ত্রী বলেন, ওআইসি ইয়ুথ ক্যাপিটাল কর্মসূচিটি মুসলিম বিশ্বের তরুণদের জন্য সাংস্কৃতিক বিনিময় এবং নীতিগত উদ্ভাবনের একটি অন্যতম প্ল্যাটফর্ম। তিনি মনে করেন, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল নৈতিকতার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্ল্যাটফর্ম তরুণদের একটি শক্তিশালী ভিত্তি প্রদান করবে। তিনি আরও বলেন, বাংলাদেশ এই সম্মেলনকে সদস্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করে। দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন তার ডেমোগ্রাফিক ডিভিডেন...
পার্বত্য অঞ্চলের প্রাথমিক শিক্ষার বাস্তব চিত্র জানতে বিদ্যালয় পরিদর্শনে ববি হাজ্জাজ

পার্বত্য অঞ্চলের প্রাথমিক শিক্ষার বাস্তব চিত্র জানতে বিদ্যালয় পরিদর্শনে ববি হাজ্জাজ

খেলাধুলা, শিরোনাম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে বিদ্যালয়গুলোর সার্বিক পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সংকট, শিক্ষক স্বল্পতা, যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সমস্যা, শিক্ষাসামগ্রীর ঘাটতি ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের ঝরে পড়ার বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষকদের কাছ থেকে পাঠদান কার্যক্রমের বাস্তব চিত্র এবং শিক্ষার্থীদের বিভিন্ন সীমাবদ্ধতার কথা শোনেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের শিশুদের জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজ করছে। পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্র...
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

খেলাধুলা, শিরোনাম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক-এর সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিজ সারাহ কুক (Ms. Sarah Cooke) এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশে নারী ক্রীড়ার মানোন্নয়ন, যুব সমাজকে দক্ষ করে তোলা এবং দুই দেশের মধ্যে ক্রীড়া কূটনীতি শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, ক্রীড়া কূটনীতি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি অত্যন্ত আন্তরিক। তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আমরা সম্প্রতি দেশব্যাপী ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম শুরু করেছি। এই কার্যক্রমের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের বাছাই করে উন্নত প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে পাঠানো হবে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সর...