রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউ এর সেমিনার
ঢাকার ইস্কাটন গার্ডেন রোডের পুলিশ কনভেনশন হলে আজ ৬ জুন সন্ধ্যায় এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউ কর্তৃক ‘ডিডিসি সন্ধানী’কে একটি অত্যাধুনিক বৈজ্ঞানিক ব্লাড স্টোরেজ রেফ্রিজারেটর এবং বিভিন্ন প্রয়োজনীয় মেডিকেল আনুষঙ্গিক সামগ্রী প্রদান' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রক্তের নিরাপদ সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে । বিশেষ করে থ্যালাসেমিয়া, ডেঙ্গু, দুর্ঘটনা ও জরুরি অস্ত্রোপচারে রক্তের প্রয়োজন মেটাতে এই রেফ্রিজারেটর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, রক্ত একটি জীবনদায়ী উপাদান। এর সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা যত শক্তিশালী হবে, তত বেশি মান...



