গবেষণায় এমন কিছু কাজ হোক যার ফলাফল মানুষকে স্পর্শ করে, মানুষের জীবনমানে ইতিবাচকভাবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় চায় এ মন্ত্রণালয় থেকে গবেষণার কাজে অনুদান প্রাপ্ত গবেষকগণ এমন কিছু কাজ করুক যার ফলাফল মানুষকে টাচ বা স্পর্শ করে, মানুষের জীবনমানে ইতিবাচকভাবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। মানুষ যেন বুঝতে পারে এ ধরনের গবেষণায় একটা ফলন আছে। তিনি বলেন, গবেষণায় এমন কিছু কাজ হোক যার ফলাফল মানুষের কাছে পোঁছাতে পারি, গবেষণা যেন দৃশ্যমান হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আজ ৩ জুন ঢাকায় বিসিএসআরআই ক্যাম্পাসে অবস্থিত বাংলাদেশ রেফারেন্স ইন্সটিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ (বিআরআইসিএম) মিলনায়তনে "বিশেষ গবেষণা অনুদান প্রাপ্ত প্রকল্পঃ ফলাফল ও প্রয়োগ" শীর্ষক সেমিনারে অতিথি'র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখানে ১৮ কোটি মানুষের বাজার আছে। এখানে গবেষণার যথেষ্ট সুযোগ আছে। গবেষণার ইস্যু/ টপিকটা নির্ধারণ করতে হবে সামাজিক প...