জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬-এর চূড়ান্ত পর্ব ১৩ জুন
জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (NHSPC) ২০২৬-এর চূড়ান্ত পর্ব ১৩ জুন আগারগাঁও এর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ ১১ জুন ২০২৬ রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ মামুনুর রশীদ ভূঁঞা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।
আইসিটি বিভাগের সচিব বলেন, “জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ২০১৫ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতা আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছেও পৌঁছে গেছে এবং তাদের মধ্যে প্রোগ্রামিং, সমস্যা সমাধান ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপ...



