Saturday, August 1সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Tag: দ্বিতীয় প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৩২ শতাংশ

দ্বিতীয় প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৩২ শতাংশ

দ্বিতীয় প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৩২ শতাংশ

অর্থনীতি, শিরোনাম
দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি চলতি বছরের প্রথম অর্ধবার্ষিকের (জানুয়ারি-জুন ২০২৬) আর্থিক ফলাফল ঘোষণা করেছে। এ সময় প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৫ কোটি ৬৫ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেশি। ডিবিএইচ ফাইন্যান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচ্য অর্ধবার্ষিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২.৭৪ টাকা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ২.০৭ টাকা। এ সময়ে প্রতিষ্ঠানের নিট সুদ আয় বৃদ্ধি পেয়েছে ৪৪ শতাংশ এবং পরিচালন আয় বৃদ্ধি পেয়েছে ৬.৫ শতাংশ। ৩০শে জুন ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নীট সম্পদমূল্য (এনএভি) ছিল ৫০.৭৯ টাকা। আর্থিক প্রতিবেদন অনুযায়ী ডিবিএইচ-এর খেলাপি ঋণের (এনপিএল) হার মোট ঋণ পোর্টফোলিওর ১ শতাংশের নিচে অবস্থান করছে, যা দেশের আর্থিক খাতে সর্বনিম্ন। প্রতিষ্ঠানটি টানা ২১ বছর ধরে সর্বোচ্...