‘দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ নিয়ে বন্ধুসভার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ের গণরুম ও ছাত্ররাজনীতির গল্প নিয়ে তরুণ নির্মাতা আকাশ হক নির্মিত চলচ্চিত্র ‘দ্যা ইউনিভার্সিটি অফ চানখাঁরপুল’ নিয়ে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় প্রথম আলো বন্ধুসভা একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বন্ধুসভা জাতীয় পর্ষদ, ঢাকা মহানগর ও ঢাকার বিভিন্ন বন্ধুসভার প্রায় ১৫০ জন সদস্য চলচ্চিত্রটি উপভোগ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা আকাশ হক, নির্বাহী প্রযোজক হাফিজুদ্দিন মুন্না, অভিনেতা দেবদ্যুতি আইচ, রকি খান, লেখক রোনো আনোয়ার*সহ চলচ্চিত্রের অন্যান্য কলাকুশলীরা। এছাড়াও উপস্থিত ছিলেন *কুল এক্সপোজার-এর প্রধান নির্বাহী এবং অ্যাক্টিভেশন ও পিআর কমিউনিকেশন হেড এরশাদুল হক টিংকু।
আলোচনায় নির্মাতা আকাশ হক জানান, সিনেমাটি নির্মাণের প্রস্তুতি ছিল প্রায় দশ বছরের। শুটিং হয়েছে ৫০-৫৫ দিন এবং সম্পাদনা, ডাবি...
