মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি বলেছেন, সরকারের লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। কে কী মন্তব্য করল বা কে কী করল, সেটি নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল দায়িত্ব।
‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩১ জুলাই, ২০২৬ শুক্রবার দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় ৩ দিনব্যাপি বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মন্ত্রী বলেন, আমরা জনগণের কল্যাণে কাজ করছি এবং সেই কাজের ধারাবাহিকতাই বজায় থাকবে। সরকার জনগণের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সমালোচনা কিংবা রাজনৈতিক বক্তব্...
