Wednesday, July 1সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

ঢাকার পার্ক ও মাঠ ব্যবস্থাপনায় এলাকাবাসীর সম্পৃক্ততা নিশ্চিতের দাবি

ঢাকার মোট ১২৯ টি ওয়ার্ডের মধ্যে ঢাকা উত্তরে ১০টি ও ঢাকা দক্ষিণের ৩১টি ওয়ার্ডে কোন পার্ক ও খেলার মাঠ নেই। অপরিকল্পিত নগরায়ন এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে ঢাকার উন্মুক্ত স্থানগুলো দখলে আর দূষণে ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এ অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাঠ-পার্ক রক্ষা এবং যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিতে এলাকাবাসীকে সম্পৃক্ত করার আহ্বান জানাই। আজ ৩০ জুন ২০২৬মঙ্গলবারসকাল ১০.০০ টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট কর্তৃক সংস্থার ˆকবর্ত সভাকক্ষে আয়োজিত ‘ঢাকার পার্ক ও খেলার মাঠ : নাগরিক প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সহকারি প্রকল্প কর্মকর্তা মো: মিঠুন এর সঞ্চালনায় এবং সংস্থার পরিচালক গাউস পিয়ারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বারসিক এর এ্যাগ্রো-বায়োডাইভার্সিটিক্লাইমেট চেঞ্জ এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রামের কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর হোসেনপরিবেশবাদী ছাত্র-যুব সংগঠন গ্রীন ভয়েস এর সংগঠক ও সহ-সমন্বয়ক হুমায়ুন কবির সুমনপ্রাণ-প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির ইবনুল সাঈদ রানা এবং তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলন এর সমন্বয়ক উন্নয়ন কর্মী সৈয়দা রত্না

মোঃ জাহাঙ্গীর হোসেন বলেনমাঠ-পার্কগুলো উন্নয়নের ক্ষেত্রে ব্যয়বহুল নকশা প্রণয়ন থেকে বিরত থেকে দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হলে খরচ অনেকটা কমে আসবে এবং রক্ষণাবেক্ষণও অনেক সহজ হবে। আমাদের নগরে মাঠ-পার্কের সংখ্যা যথেষ্ট অপ্রতুল। এ অবস্থায় দখলকৃত মাঠ-পার্ক ও বিশদ অঞ্চল পরিকল্পনায় গণপরিসর হিসেবে চিহ্নিত সকল স্থান পুনরুদ্ধার ও সংস্কারের পাশাপাশি রাজউকগণপূর্ত ও সিটি করপোরেশনের মধ্যে বিদ্যমান সমন্বয়হীনতা দূর করতে পার্ক ও মাঠের ব্যবস্থাপনা একটি নির্দিষ্ট সরকারি প্রতিষ্ঠানের অধীনে আনা আবশ্যক

হুমায়ুন কবির সুমন বলেনরাজধানীর বিভিন্ন পার্ক-মাঠ উন্নয়নের নামে দীর্ঘদিন বন্ধ রাখা হয়। এরপর জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হলেও তা বিভিন্ন ক্লাব বা স্থানীয় প্রভাবশালীদের দখলে চলে যায়। একাডেমীগুলো টাকার বিনিময়ে খেলাধূলা করলেও সাধারণ জনগণের প্রবেশ বাধাপ্রাপ্ত হয়। অনতিবিলম্বে সকল মাঠ-পার্ক নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেয়ার দাবি জানাই। হাইকোর্ট এ বছরের শুরুতেই ঢাকা শহরের সকল মাঠ-পার্কের তালিকা ˆতরিবাণিজ্যিক স্থাপনা উচ্ছেদএবং সকলের প্রবেশগম্যতা নিশ্চিতের নির্দেশনা প্রদান করেছে। আমাদের প্রত্যাশা এর মাধ্যমে নাগরিকরা উপকৃত হবেন

ইবনুল সাঈদ রানা বলেন মহানগরীবাংলাদেশে শক্তিশালী আইন থাকা সত্ত্বেও এর বাস্তবায়ন ও ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে সাধারণ মানুষবিশেষ করে নারীশিশু ও প্রতিবন্ধী ব্যক্তিরা গণপরিসরের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতিটি পার্ক-মাঠের বর্তমান নকশা মহানগরীবিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সকল পৌর এলাকার খেলার মাঠউন্মুক্ত স্থানউদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন২০০০‘, পরিবেশ সংরক্ষণ আইন১৯৯৫ ও বিধিমালার (২০২৩) এর সাথে সঙ্গতিপূর্ণ কি নাতা যাচাইয়ের জন্য একটি উচ্চপর্যায়ের টেকনিক্যাল কমিটি গঠন করে নিয়মিত সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে হবে

ˆসয়দা রত্না বলেনউন্নয়ন কাজে এলাকাবাসীর সম্পৃক্ততা না থাকায় তাদের চাহিদার প্রতিফলন মাঠ-পার্কে থাকছে না। সকল বয়সলিঙ্গ ও সামর্থ্যরে মানুষের প্রয়োজনীয়তা বিবেচনায় মাঠ-পার্কের নকশা প্রণয়ন ও বাস্তবায়ন করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর মাঠে প্রবেশাধিকার নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন

সভাপতির বক্তব্যে গাউস পিয়ারী বলেনআমাদের নগর পরিকল্পনায় শিশুপ্রতিবন্ধী ব্যক্তি বা নারীদের চাহিদার প্রয়োজনীয়তা বিবেচনায় নেয়া হয় না। আমরা শিশুদের শারীরিক মানসিক বিকাশকে গুরুত্ব দিচ্ছি না বরং খেলার মাঠগুলোকে বাণিজ্যিকীকরণ করছি। বয়োবৃদ্ধরাও ঘরে আটকে থেকে বন্দি জীবন যাপনে বাধ্য হচ্ছেন। একটি অন্তর্ভুক্তিমূলক শহর গড়ে তুলতে আমাদের সচেষ্ট হতে হবে

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেনপরিবেশ বার্তার সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বলঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মান্নান মনিরধানমন্ডি কচিকন্ঠ হাই স্কুলের প্রধান শিক্ষক এইচ এম নুরুল ইসলামরায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: তাহাজ্জাত হোসেনবেঙ্গলী মিডিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাসমধু বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তারশের-ই-বাংলা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন অপুলরেল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ-এর সহকারি শিক্ষক শামসুন নাহার পান্নাকনফিডেন্স মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনশাপলা একাডেমীর প্রধান শিক্ষক হাসিনা আক্তারঢাঃদঃসিঃকঃ ২৩ নং ওয়ার্ড মোবাইল প্লেগ্রাউন্ড আয়োজন এর সমন্বয়কারী মোঃ সেলিমছায়াতল বাংলাদেশের এর হেড অফ প্রোগ্রাম মেহেবুবা হকএবং ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ