Wednesday, July 15সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Tag: অতিপ্রক্রিয়াজাত খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করবে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং- সাংবাদিক কর্মশালায় বক্তারা

অতিপ্রক্রিয়াজাত খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করবে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং- সাংবাদিক কর্মশালায় বক্তারা

অতিপ্রক্রিয়াজাত খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করবে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং- সাংবাদিক কর্মশালায় বক্তারা

এনজিও সংবাদ, শিরোনাম
বাংলাদেশে অতি-প্রক্রিয়াজাত খাবার গ্রহণ এবং এ-সংক্রান্ত বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি ক্রমবর্ধমানহারে বাড়ছে। খাদ্য-প্যাকেটের সামনে সহজ সতর্কবার্তা বা 'ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং' (এফওপিএল) ভোক্তা সচেতনতা তৈরি এবং সঠিক খাদ্য সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদানের মাধ্যমে অসংক্রামক রোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এফওপিএল ব্যবস্থায় ভোক্তা এক নজরেই খাদ্যে থাকা অতিরিক্ত লবণ, চিনি বা চর্বির উপস্থিতি বুঝে স্বাস্থ্যকর খাবার বেছে নিতে পারে। জনস্বাস্থ্য সুরক্ষায় এফওপিএল সংক্রান্ত খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করা জরুরি। রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে অনুষ্ঠিত "বাংলাদেশে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল): প্রয়োজনীয়তা, অগ্রগতি ও করণীয়" শীর্ষক দুই দিনব্যাপী (১৪-১৫ জুলাই) সাংবাদিক কর্মশালায় এসব বিষয় তুলে ধরেন বক্তরা। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগি...