অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না: ডা. এ জেড এম জাহিদ হোসেন
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর মানবিক বাংলাদেশে অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না।
আজ ২৭ জুলাই ২০২৬ রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে World Head & Neck Cancer Day 2026 উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। আজ বিশ্বের ১৭১ টি দেশে দিবসটি পালিত হচ্ছে, এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'প্রকাশ করুন, দ্রুত নির্ণয় করুন, জীবন বাঁচান'।
মন্ত্রী বলেন, সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। বিএনপি নির্বাচনি ইশতেহারে যে সকল বিষয়ে অঙ্গীকার করেছে, ধীরে ধীরে সকল অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। সমাজে বসবাসরত মুক ও বধিরাও সুস্থ হতে পারে, এ বিষয়ে সাংবাদিকদের জনগণকে সচেতন করার জন্য মন্ত্রী আহ্বান জানান...