কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেওয়ার লক্ষ্যে ব্যাংকটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এই চুক্তির আওতায় দেশব্যাপীব্র্যাক ব্যাংকের বিস্তৃত শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংকের গ্রাহকদের ঋণের কিস্তি ও আমানতের অর্থ সংগ্রহ করা হবে। একই সঙ্গে লেনদেনের তাৎক্ষণিক হালনাগাদ ও রিকনসিলিয়েশন নিশ্চিত করতে ব্যাংক দুটির সিস্টেমের মধ্যে এপিআই সংযোগ স্থাপন করা হবে।
এই অংশীদারিত্বের ফলে কর্মসংস্থান ব্যাংকের প্রায় ২৩ লাখ গ্রাহক রিয়েল-টাইমে ঋণের কিস্তি ও আমানতেরঅর্থজমা দেওয়ার সুবিধা পাবেন, যা আর্থিক লেনদেনে আরও বেশি সুবিধা ও কার্যকারিতা নিশ্চিত করবে।
৬ মে২০২৬ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো...