গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় ফাইবার অ্যাট হোমের কর্মী ও তাঁদের পরিবার
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিস্তৃত ইন্স্যুরেন্স সুরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম লিমিটেড। নতুন এই অংশীদারিত্বের ফলে প্রতিষ্ঠানটির কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা এখন থেকে গার্ডিয়ানের আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষার আওতায় আসবেন।
দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তির ফলে ফাইবার অ্যাট হোম লিমিটেডের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষার পাশাপাশি গার্ডিয়ানের দেশব্যাপী ৪৫০টির বেশি পার্টনার হাসপাতাল থেকে সহজেই প্রয়োজনীয় মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।উদ্ভাবনী ও পূর্ণাঙ্গ কর্মী–সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে গার্ডিয়ানের ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন এই উদ্যোগ।
গত ১০ মে ঢাকার গুলশানে অবস্থিত গার্ডিয়ানের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। গার্ডিয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ এবং ফাইবার অ্...