Tuesday, July 7সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Tag: তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি উদীয়মান তামাকজাত পণ্য-এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি উদীয়মান তামাকজাত পণ্য-এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি উদীয়মান তামাকজাত পণ্য-এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান

এনজিও সংবাদ, শিরোনাম
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধনী) আইন, ২০২৬’ তামাক নিয়ন্ত্রণে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হলেও, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে আইনটির কার্যকর বাস্তবায়নের পাশাপাশি ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচসহ সকল ধরনের উদীয়মান তামাকজাত পণ্যের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে জানিয়েছেন মাননীয় সংসদ সদস্য, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক এবং তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধিরা। সোমবার (৬ জুলাই ২০২৬) রাজধানীর বনানীর এক হোটেলে “তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়”শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ তামাকবিরোধী জোট (বাটা) এবং তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ)-এর যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সরকা...