তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার
রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি পুরস্কার জিতেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। টানা তৃতীয় বারের মতো মর্যাদাপূর্ণ এ আয়োজনে স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি। এ অর্জনের মাধ্যমে দেশের জুতা শিল্পে নিজেদের শীর্ষ অবস্থান আরও দৃঢ় করল এপেক্স।
এ বছর 'এআই ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার', 'ফুটওয়্যার রিটেইলার অব দ্য ইয়ার' এবং 'সাসটেইনেবিলিটি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার'—এই তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি।
রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস প্রতিবছর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের রিটেইল খাতে অসামান্য সাফল্য, প্রযুক্তিগত উদ্ভাবন এবং নেতৃত্বকে স্বীকৃতি দেয়। এর আগে ২০২৪ ও ২০২৫ সালে টানা দুই বছর 'ফুটওয়্যার রিটেইলার অব দ্য ইয়ার' ও 'সাসটেইনেবিলিটি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার' ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল এপেক্স। এবার প্রথমবারের মতো 'এআই ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার' ক্যাটাগরিতেও স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে পুরস্কারের তালিকায় যুক্ত...