দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী চট্টগ্রাম শহর ও হাটহাজারীতে গুরুত্বপূর্ণ কয়েকটি জনকল্যাণমুখী কর্মসূচিতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই ব্যস্ত সূচি শেষে আজই তিনি ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার (কেবিনেট) গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ছাত্রসমাজ, প্রকৌশলী, শিক্ষক ও সাধারণ জনগণকে দেশের মানুষের কল্যাণে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিজেদের নিবেদিত করার উদাত্ত আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
অনুষ্ঠানে নবীন...