নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
নাগরিক, বিশেষজ্ঞ, গবেষক এবং নীতিনির্ধারকরা একসাথে বসে নগর সমস্যাসমূহ চিহ্নিতকরণ, বিশ্লেষণ ও তথ্যভিত্তিক সমাধান প্রস্তাবনার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে 'দক্ষিণের জানালা' নামক নাগরিক প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকাল ১০:৩০ ঘটিকায় রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দক্ষিণের জানালা শীর্ষক এ নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "শুধু সেমিনারের মধ্যেই সীমাবদ্ধ না থেকে যথাযথ পদক্ষেপের মাধ্যমে ঢাকাকে বসবাসের উপযোগী করতে এটি কার্যকরী ভূমিকা রাখবে। সরকার ও মন্ত্রণা...