পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি জানান, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৯ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে "বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬" এবং "জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬"-এর শুভ উদ্বোধন করবেন।
আজ বুধবার (৮ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”।
পরিবেশমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশের পরিবেশ ও বনায়ন আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বৃক্ষরোপণকে সর্বপ্রথম...