প্যাকেটজাত খাবারের লেবেলিংয়ে সহজবোধ্য তথ্য নিশ্চিতের দাবি তরুণদের
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে দেশে ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং (এফওপিএল) নীতি বাস্তবায়ন করতে প্যাকেটজাত খাবারের লেবেলিংয়ে সহজবোধ্য তথ্য নিশ্চিতের দাবি জানিয়েছে তরুণরা।
রবিবার (১৭ই মে ২০২৬) সকালে রাজধানীর ধানমন্ডিতে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কারিগরি সহযোগিতায় এবং ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজনে তরুণদের নিয়ে আয়োজিত “ভবিষ্যতের তরুণদের ক্ষমতায়ন: সুস্থ খাদ্যাভ্যাস, প্যাকেটজাত খাবারের লেবেলিং সম্পর্কে ধারনা এবং (এফওপিএল) নীতি সমর্থন” শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এমন দাবি জানায় তারা।
এ সময় দেশের প্রেক্ষাপটে এফওপিএল-এর প্রয়োজনীয়তা, এবং খাদ্যপণ্যের প্যাকেটে সহজবোধ্য পুষ্টি লেবেলিংয়ের গুরুত্ব তুলে ধরে বক্তারা জানান, বিশ্বের ১০টি দেশে বাধ্যতামূলকসহ প্রায় ৫৪টি দেশে বিভিন্ন ধরনের এফওপিএল চালু রয়েছে।
আলোচনায় বক্তারা বাংলাদেশের এফওপিএল এর সাথে অসংক্রমণক রোগের সম্পর্ক তুলে ধড়তে গিয়ে জানান...