বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
‘ডাবল শক্তিতে টোটাল অ্যাটাক’ ট্যাগলাইন নিয়ে নতুন হোম অ্যান্ড হাইজিন কেয়ার ব্র্যান্ড ব্লিট্জ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে এই ব্র্যান্ডটি নিয়ে এসেছে ম্যাপল অ্যান্ড মাহরুস এসেনশিয়ালস লিমিটেড। শনিবার (১৬ মে) চট্টগ্রামের লালখান বাজারে এ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে ক্রেতাদের বিভিন্ন ধরনের ফেব্রিক ও ক্লিনিং সল্যুশনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়; যা প্রতিদিন বাসাবড়ি পরিষ্কার ও ঝকঝকে রাখাকে আরও সহজ, কার্যকর ও সাশ্রয়ী করবে।
আয়োজনে ম্যাপল অ্যান্ড মাহরুস এসেনশিয়ালস লিমিটেডের চেয়ারম্যান মারওয়াহ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মাকজান উল করিম চৌধুরী, অপারেশন ম্যানেজার মোঃ মোরশেদ আলম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সেলিম আলম সহ গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়াও, বাংলাদেশে ব্লিট্জের আনুষ্ঠানিক যাত্রাকে উদযাপন করতে এই খাতের ব্যবসায়িক শে...