বিএমইউতে গ্লোবাল ফ্যাটিলিভার দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)তে হেপাটোলজি বিভাগের উদ্যোগে গ্লোবাল ফ্যাটিলিভার দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জানানো হয়, দ্রুত বাড়ছে দীর্ঘস্থায়ী লিভার রোগের অন্যতম প্রধান কারণ এমএএফএলডি। আক্রান্ত রোগীসহ মানুষকে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচাতে লক্ষ্যভিত্তিক চিকিৎসা ও জনসচেতনতায় গুরুত্বারোপ করা হয়। আজ ১১ জুন ২০২৬ইং তারিখ বৃস্পতিবার সকাল সকালে বি ব্লকের সম্মুখ প্রাঙ্গণ থেকে বের হওয়া র্যালির প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বিএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। পরে শহীদ ডা. মিল্টন হলে “টার্গেটেড থেরাপি ইন মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ (এমএএফএলডি) Targeted Therapy in Metabolic Dysfunction–Associated Fatty Liver Disease (MAFLD)” শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন হেপাটোলজি বি...