বিশ্ব নিরাপদ খাদ্য দিবসে ফ্রন্ট অব প্যাক লেবেলিং ব্যবস্থা দ্রুত প্রবর্তনের আহ্বান
বাংলাদেশ অসংক্রামক রোগ, পরিবর্তিত খাদ্যাভ্যাস ও প্রতিযোগিতামূলক বাজার কাঠামোর স্বন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এখানে ৭১ শতাংশ মানুষ অসংক্রামক রোগে মারা যাচ্ছে যার ৫১% অকালে মৃত্যুবরণ করছে। ফলে উৎপাদনশীলতা বাধাগ্রস্ত হচ্ছে এবং চিকিৎসা খরচ বেড়ে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশকে এগিয়ে নিতে হলে সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরি। এক্ষেত্রে বিশেষজ্ঞরা দ্রুত "মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা, ২০২৬ "এর খসড়া চুড়ান্ত করার দাবি জানিয়েছে।
বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে আজ ৭ জুন ২০২৬, রবিবার, বিকাল ০৪ টায় সেন্টার ফর ল'এন্ড পলিসি এফেয়ার্স (সিএলপিএ ট্রাস্ট) এবং ওয়ার্ক ফর এ বেটার বংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর যৌথ উদ্যোগে অনলাইন জুম প্লাটফর্মে "খাদ্য নিরাপত্তা সবার দায়িত্ব"শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা আয়োজন করা হয়। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর স্বাস্থ্য অধিকার বিভাগের ক...