মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক
নিঃশর্ত ক্ষমা চেয়ে নিজের মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক। গত ১১ জুন ২০২৬ তার সাক্ষরিত এক প্রেস নোটে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। লিখিত বার্তায় ক্ষমা চাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, গত ১৯ মে ২০২৬ বিভিন্ন গণমাধ্যমের সামনে সাদামাটা এন্টারটেইনমেন্ট প্রযোজিত 'চারুলতা' এবং 'ঢাকা ১২০৫' চলচ্চিত্র নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবের পরিপ্রেক্ষিতে আমার দেওয়া বক্তব্যগুলো ভুল এবং অসত্য ছিল, যা প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনামের ক্ষতিসাধন করেছে। বিষয়টির জন্য আমি সাদামাটা এন্টারটেইনমেন্ট এবং সংশ্লিষ্ট সবার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।
পরিচালক রাইসুল ইসলাম অনিক বলেন, আমি পূর্বে দাবি করেছিলাম 'চারুলতা' চলচ্চিত্রের শুটিং শেষ হয়েছে। তবে চলচ্চিত্রটির শুটিং এখনও পুরোপুরি শেষ হয়নি। একই সঙ্গে সিনেমাটির এডিটিং ও ডাবিং সম্পূর্ণ শেষ হয়েছে বলে আমি যে দাবি করেছিলাম, সেটি...