স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিতের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় উদ্যোগ গ্রহণ জরুরি
বর্তমানে পৃথিবী ভয়াবহ জলবায়ু সংকটের মুখোমুখি। বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। পরিবেশ উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলেও তা বেশিরভাগ প্রকল্প ভিত্তিক ও দীর্ঘমেয়াদী নয়। ফলে অধিকাংশ ক্ষেত্রেই এর সুফল সাধারণ জনগণ পান না। স্থানীয় সমস্যা সমাধানে স্থানীয় জনগণের মতামত নিয়ে পরিকল্পনা ও নীতিমালা গ্রহণ করা হলে পরিবেশ সুরক্ষায় টেকসই ফলাফল অর্জন সম্ভব। এছাড়া সরকারের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, কমিউনিটি, বেসরকারি সংগঠন, পরিবার, নারী, শিশু, তরুণসমাজের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আজ ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, সকাল ১১.০০ টায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন (সিডাব্লিউএফ), ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ (আইডাব্লিউবি) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে আয়োজিত "জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা" শ...