Saturday, July 25সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Author: স্টেটমেন্ট ডেস্ক

​বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার: প্রশাসক

​বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার: প্রশাসক

জাতীয়, শিরোনাম
মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান থাকলেও বর্তমানে দ্রুত বর্জ্য অপসারণই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ​বুধবার (১৬ জুন) নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ডিএসসিসির মোট ৪ হাজার ৯৫০ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর অনুদান হস্তান্তর করা হয়। ​প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, "সিটি কর্পোরেশনের সবচেয়ে কঠিন ও কষ্টসাধ্য কাজটি করেন পরিচ্ছন্নতাকর্মীরা। নাগরিকদের সচেতনতা ও পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে আগামী দুই বছরের মধ্যে ঢাকার চেহারা বদলে দেওয়া সম্ভব।" তিনি পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি গণ...
৪ টি জনপ্রিয় চলচ্চিত্র নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

৪ টি জনপ্রিয় চলচ্চিত্র নিয়ে স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

বিনোদন, শিরোনাম
চলচ্চিত্রপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে স্টার সিনেপ্লেক্স। যার ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ৪টি বাংলা চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয়েছে এই উৎসব। চলচ্চিত্রগুলো হলো বরবাদ, তান্ডব, উৎসব ও বনলতা এক্সপ্রেস। ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় চলবে এই চলচ্চিত্রগুলো। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। অ্যাকশন ও টানটান উত্তেজনায় ভরপুর এই চলচ্চিত্রটি দর্শকদের আকৃষ্ট করেছে। রায়হান রাফি পরিচালিত ‘তান্ডব’ চলচ্চিত্রে রয়েছেন শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর, সিয়াম আহমেদ প্রমুখ। মনস্তাত্বিক দ্বন্দ আর প্রতিশোধের গল্প নিয়ে হাই ভোল্টেজ এই চলচ্চিত্রটি দর্শক প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে। অন্যদিকে তানিম নূর পরিচালিত ‘...
দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: ফকির মাহবুব আনাম

দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: ফকির মাহবুব আনাম

শিরোনাম, সারাদেশ
সরকার দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে বদ্ধপরিকর। উৎপাদন খাতে দক্ষ মানবসম্পদ, উদ্ভাবন এবং আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ের মাধ্যমে দেশের শিল্পখাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। আজ ১৬ জুন ২০২৬ খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর কার্যক্রম পরিদর্শন শেষে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এসময় উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, “বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামো শক্তিশালী করতে দেশীয় শিল্প প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড দেশের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রযুক্তিগত সক্ষমতা বৃদ...
দেশে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ীর শিল্পী তৈরিতে মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি

দেশে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ীর শিল্পী তৈরিতে মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি

জাতীয়, শিরোনাম
দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামোর (বিএনকিউএফ) আওতায় প্রশিক্ষণ ও মূল্যায়নের মানোন্নয়নের লক্ষ্যে ইনফরমাল সেক্টরের অধীন ‘টাঙ্গাইল শাড়ি উইভিং (লেভেল-২)’ অকুপেশনের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড (সিএস) এবং কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট (সিএডি) ভ্যালিডেশন কর্মশালার সমাপনী অধিবেশন আজ ১৬ জুন, ২০২৬ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, চেয়ারম্যান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ তাঁত বোর্ড; এবং জনাব মির্জা নুরুল গনি শোভন, চেয়ারম্যান, ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (আইএসসি)। সভাপতির বক...
বিএমইউতে ‘দ্যা আর্ট অ্যান্ড সায়েন্স অব পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি: ইভলভিং স্ট্যাটাস’ শীর্ষক সিএমই অনুষ্ঠিত

বিএমইউতে ‘দ্যা আর্ট অ্যান্ড সায়েন্স অব পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি: ইভলভিং স্ট্যাটাস’ শীর্ষক সিএমই অনুষ্ঠিত

শিরোনাম, স্বাস্থ্য
জন্মগতভাবে হৃদপিন্ডে ছিদ্রজনিত সমস্যাসহ জটিল হৃদরোগে আক্রান্ত শিশুদের উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে এবং একাডেমিক ও ক্লিনিক্যাল সহযোগিতা সুদৃঢ় করতে আজ ১৬ জুন ২০২৬ইং তারিখে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর নিনমাস অডিটোরিয়ামে ‘দ্যা আর্ট অ্যান্ড সায়েন্স অব পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি: ইভলভিং স্ট্যাটাস (The Art and Science of Pediatric Cardiac Surgery: Evolving Status)’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এবং বিনামূল্যে রোগী স্ক্রিনিং প্রোগ্রাম সম্পন্ন করা হয়। বিএমইউ এর শিশু কার্ডিওলজি বিভাগ, ভারতের মেডস্তান হেলথকেয়ার-অলকিউর (Medestan Healthcare–OLCURE) ও ম্যাক্স হেলথকেয়ার এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সিএমই-তে ও বিনামূল্যে রোগী স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ ...
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সার্কাস-যাত্রাপালা শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সার্কাস-যাত্রাপালা শিল্পীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

বিনোদন, শিরোনাম
বিলুপ্তপ্রায় যাত্রা ও সার্কাস শিল্পের গ্রামীণ ঐতিহ্য ফেরাতে নানান কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ থেকে শুরু হয়েছে সার্কাস-যাত্রাপালা শিল্পের মানোন্নয়ন বিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা। দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে আগত সার্কাস দলের মালিক, শিল্পী, খেলোয়ারদের অংশগ্রহণে আজ ১৬ জুন ২০২৬, মঙ্গলবার সকালে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ জাহেদ উর রহমান, মাননীয় উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব জুবায়ের বাবু। বাংলাদেশের সার্কাস: ঐতিহ্য, শিল্পরুপ ও সংকট বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ড. সাইমন জাকারি...
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয়, শিরোনাম
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও সংগ্রামের প্রতিটি ধাপে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং কঠিন সময়ে তারা সবসময় পাশে ছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের সংকটময় সময়ে তাদের অবদান কখনো ভোলার নয়। ১৬ জুন ২০২৬ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘১৬ জুন-সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)'র সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা সবসময় সাংবাদিক বন্ধুদের পাশে পেয়েছি। অত্যন্ত কঠিন সময়গুলোতেও তারা আমাদের সঙ্গে ছিলেন। আমি কখনো ভুলত...
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয়, শিরোনাম
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে এবং সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Breant T. Christensen. টেকসই উন্নয়ন, দুর্যোগের ঝুঁকি হ্রাস, ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান, রেসকিউ সেন্টার স্থাপন ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সোমবার (১৫জুন) সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি’র সাথে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সহযোগিতার কথাগুলো বলেন। মন্ত্রী বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ও সরকারের প্রতি অভিনন্দন জানান এবং দুর্যোগের নতুন নতুন ধরণ ও পরে প্রতিকারে যৌথ গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্...
“চিত্রনাট্য রচনা ও গল্প বলার ধরণ এবং চলচ্চিত্রসহ গণমাধ্যমের নৈতিকতা ও পেশাদারিত্ব নিশ্চিতকরণে জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ কাঠামো গঠনের প্রয়োজনীয়তা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

“চিত্রনাট্য রচনা ও গল্প বলার ধরণ এবং চলচ্চিত্রসহ গণমাধ্যমের নৈতিকতা ও পেশাদারিত্ব নিশ্চিতকরণে জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ কাঠামো গঠনের প্রয়োজনীয়তা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম, শিরোনাম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ উদ্যোগে “চিত্রনাট্য রচনা ও গল্প বলার ধরণ এবং চলচ্চিত্রসহ গণমাধ্যমের নৈতিকতা ও পেশাদারিত্ব নিশ্চিতকরণে জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ কাঠামো গঠনের প্রয়োজনীয়তা” শীর্ষক এক কর্মশালা আজ ১৫ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষক, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক রফিকুল আনোয়ার রাসেল। প্রবন্ধে তিনি চলচ্চিত্রে গল্প বলা ও চিত্রনাট্যের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি শক্তিশালী ও সুগঠিত চিত্রনাট্যই চলচ্চিত্রের মূল ভিত্তি, যা দর্শকের সামনে নতুন অভিজ্ঞতা, ভাবনা ও বাস্তবতার প্রতিফলন উপস্থাপন করতে সক্ষম। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান ডিজিটাল যুগে অনিয়ন্ত্রিত কনটেন্ট, বিভ্রান্তিকর ...
বিএমইউতে ‘আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স: এ নিউ ইরা ইন রেডিওলজি’ শীর্ষক সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত

বিএমইউতে ‘আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স: এ নিউ ইরা ইন রেডিওলজি’ শীর্ষক সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত

শিরোনাম, স্বাস্থ্য
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর এ ব্লক অডিটোরিয়ামে অত্র বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনার উপ-কমিটির উদ্যোগে আজ ১৫ জুন ২০২৬ইং তারিখে ‘ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স: এ নিউ ইরা ইন রেডিওলজি ( Artificial Intelligence: A New Era in Radiology ) ’শীর্ষক সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিজ্ঞ বক্তারা মত দেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে চিকিৎসকদের বিকল্প নয়; বরং এটি চিকিৎসা সেবার মানোন্নয়ন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা রেডিওলজিতে ‘এ আই’ এর অবদান অনস্বীকার্য। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলা...