Wednesday, November 4সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

অর্থনীতি

২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

অর্থনীতি, শিরোনাম
২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৬৬৯ কোটি টাকার বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। এটি এ প্রান্তিকে দেশের সব জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ। এ অর্জনের মাধ্যমে দাবি নিষ্পত্তিতে দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে মেটলাইফ বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় হয়েছে। অসুস্থতা বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি, জীবনহানি কিংবা পলিসির মেয়াদপূর্তির মতো সময়ে গ্রাহকদের আর্থিক ভরসা হয়ে ওঠে মেটলাইফ বাংলাদেশের পরিশোধ করা বীমা দাবির অর্থ। এ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘বীমা দাবি সময়মতো পরিশোধ করা একটি বীমা কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। আমরা গর্বিত যে, দাবি নিষ্পত্তিতে মেটলাইফ বাংলাদেশ বীমা খাতে ধারাবাহিকভাবে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।’ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, দাবি নিষ্প...
জলবায়ু অর্থায়নে ব্র্যাক ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

জলবায়ু অর্থায়নে ব্র্যাক ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

অর্থনীতি, শিরোনাম
দেশে জলবায়ু সহনশীলতায় টেকসই বিনিয়োগ ত্বরান্বিত করতে এবং সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) যৌথভাবে তিন দিনব্যাপী এক জলবায়ু অর্থায়ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। ‘আপস্কিলিং মাল্টিসেক্টরাল প্রফেশনালস অ্যাজ ক্লাইমেট ইনভেস্টমেন্ট ক্যাটালিস্টস: নেভিগেটিং ক্লাইমেট সায়েন্স, পলিসিস অ্যান্ড ফাইন্যান্স’ শীর্ষক এই কর্মসূচিতে অংশ নেয় ১০টি ব্যাংক, ৬টি সরকারি মন্ত্রণালয়, সুশীল সমাজ ও শিক্ষাবিদরা। জলবায়ু-সহনশীল প্রকল্প তৈরি ও অর্থায়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। ১৪ জুন ২০২৬ ঢাকার আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী। অনুষ্ঠানে আরও উপ...
যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু

যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু

অর্থনীতি, শিরোনাম
কোরিয়ান উদ্ভাবন ও সংস্কৃতি উদযাপনের উদ্দেশ্যে আজ থেকে যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে শুরু হয়েছে দুই দিনব্যাপী উৎসব 'কে-গুডস ফেস্টা ২০২৬'। ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস এবং কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কোট্রা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং, মোবাইল বিজনেস ডিভিশনের জেনারেল ম্যানেজার সাদ বিন হাসান এবং স্যামসাং বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা। বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তিপণ্য ও আকর্ষণীয় অফার নিয়ে সাংস্কৃতিক ও বাণিজ্যিক এই উৎসবে অংশ নিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং বাংলাদেশ। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিশেষ পুরস্কার ও ক্যাশব্যাক সুবিধাও। উৎসবে স্যামসাং বুথে আসা ক্রেতারা পাবেন বিশেষ ডিসকাউন্ট কুপন। নির্দিষ্ট রিটেইল আউটলেটে এ কুপন ব্যবহার করে স্যামসাংয়ের...
ঢাকায় শুরু হলো ইনটেক্স বাংলাদেশ ২০২৬

ঢাকায় শুরু হলো ইনটেক্স বাংলাদেশ ২০২৬

অর্থনীতি, শিরোনাম
দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্ল্যাটফর্ম ইনটেক্স বাংলাদেশ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ১৮ জুন ২০২৬ ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে ব্যবসায়িক নেটওয়ার্কিং, উদ্ভাবন এবং আন্তঃসীমান্ত সহযোগিতার লক্ষ্যে একত্রিত হয়েছেন বস্ত্র প্রস্তুতকারক, সোর্সিং পেশাজীবী, ক্রেতা, ব্র্যান্ড, নীতিনির্ধারক এবং বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের শীর্ষ কর্মকর্তা, কূটনীতিক, শিল্প নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক প্রদর্শকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব রাজেশ ভগত (চেয়ারম্যান ও এমডি, ওয়ার্ল্ডেক্স ইন্ডিয়া), জনাব মুরালি বালকৃষ্ণ (জয়েন্ট ডিরেক্টর, টেক্সপ্রোসিল), জনাব মো. আব্দুল হামিদ পিন্টু (সভাপতি, বিজিবিএ) এবং জনাব মোহাম্মদ হাতেম (সভাপতি, বিকেএমইএ)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূ...
২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানালো আইবিএফবি

২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানালো আইবিএফবি

অর্থনীতি, শিরোনাম
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি সংস্কারের একটি ইতিবাচক ও বাস্তবমুখী রোডম্যাপ হিসেবে স্বাগত জানিয়েছে। ১৮ জুন, ২০২৬ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত “প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক সংবাদ সম্মেলনে আইবিএফবি’র প্রেসিডেন্ট, লুতফুন নিসা সৌদিয়া খান বলেন, বাজেটে বিনিয়োগ, শিল্পায়ন, এসএমই উন্নয়ন, নারী ও তরুণ উদ্যোক্তাদের সহায়তা, ডিজিটাল অর্থনীতির বিকাশ, নবায়নযোগ্য জ্বালানি এবং করমুক্ত আয়সীমা বৃদ্ধির উদ্যোগ দেশের ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের জন্য ইতিবাচক বার্তা বহন করে। তবে তিনি উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা, মূল্যস্ফীতির চাপ, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বাস্তবায়ন সক্ষমতার সীমাবদ্ধতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। আ...
জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

অর্থনীতি, শিরোনাম
জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশকে গর্বের সাথে তুলে ধরেছে দেশের শীর্ষস্থানীয় বিটুবি রিটেইল-টেক প্ল্যাটফর্ম প্রিয়শপ। সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের 'বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন (STI) ফোরাম ২০২৬'-এ বিশিষ্ট প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে বিশ্বমঞ্চে মাইলফলক সৃষ্টি করেছে প্রতিষ্ঠানটি। ফোরামে প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিকুল আলম খান বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, মাইক্রোসফটের শীর্ষ নেতৃবৃন্দ, ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। বিশ্বজুড়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের সাপ্লাই চেইন বা পণ্য সরবরাহ ব্যবস্থার সংকট দূর করার তাগিদ নিয়ে এই ফোরামে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধিত ভোক্তা বাজার। এখানে প্রা...
‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু

‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু

অর্থনীতি, শিরোনাম
বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশ মাসব্যাপী আকর্ষণীয় ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু করেছে। ক্যাম্পেইনের আওতায় চীনের বিওয়াইডি হেডকোয়ার্টারে এক্সক্লুসিভ ট্রিপের পাশাপাশি, লাক্সারি হলিডে প্যাকেজ, ক্যাশ ভাউচার, কাপল ডিনার ও আকর্ষণীয় নিশ্চিত পুরস্কার জেতার সুযোগ পাবেন ক্রেতারা। ক্যাম্পেইনের অংশ হিসেবে, বিওয়াইডি ইভি বুকিং দেওয়া সকল ক্রেতার জন্য ইনস্ট্যান্ট লাকি ড্রয়ের মাধ্যমে নিশ্চিত পুরষ্কার থাকছে, যা সাসটেইনেবল মোবিলিটির দিকে যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলবে। ক্যাম্পেইনে অংশ নেওয়ার প্রক্রিয়া খুবই সহজ। আগ্রহী ক্রেতারা তাদের মোবাইলের এসএমএস অপশনে গিয়ে বিওয়াইডি উইন লিখে পাঠাবেন ২৬৯৬৯ নম্বরে। এসএমএস পাঠানোর পর তারা একটি ইউনিক পার্টিসিপেশন কোড পাবেন। বাংলাদেশের যেকোনো অথোরাইজড বিওয়াইডি শোরুমে গিয়ে পছন্দের বিওয়াইডি গাড়ি বুকিং করার...
পরিবেশবান্ধব উৎপাদনের জন্য আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার লিমিটেড

পরিবেশবান্ধব উৎপাদনের জন্য আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার লিমিটেড

অর্থনীতি, শিরোনাম
টেকসই উৎপাদন ব্যবস্থা নিশ্চিতে আরও এক ধাপ এগিয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটির ইউনিট-২ ফ্যাক্টরি সম্প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রিসাইকেলড ক্লেইম স্ট্যান্ডার্ড (আরসিএস) সনদ অর্জন করেছে। এ অর্জনের মধ্য দিয়ে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার প্রতি এপেক্সের অঙ্গীকার আরও দৃঢ় হলো। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা 'টেক্সটাইল এক্সচেঞ্জ'-এর অধীনে স্বীকৃত একটি তৃতীয় পক্ষের সংস্থা এ সনদ প্রদান করেছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে দায়িত্বশীল উৎপাদন চর্চার প্রতি এপেক্সের প্রতিশ্রুতিরই প্রতিফলন এ অর্জন। আরসিএস হলো উৎপাদন প্রক্রিয়ায় রিসাইকেল করা (পুনর্ব্যবহৃত) উপাদান ব্যবহারের স্বীকৃত আন্তর্জাতিক মানদণ্ড। এর মাধ্যমে কোনো পণ্যে সত্যিই রিসাইকেল করা (পুনর্ব্যবহৃত) উপাদান ব্যবহার করা হয়েছে কি না তা যাচাই করা হয়। একই সঙ্গে কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে চূড়ান্ত পণ্য উৎ...
ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে এখন বিওয়াইডি 

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে এখন বিওয়াইডি 

অর্থনীতি, শিরোনাম
বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। সেন্টার অব অটোমোটিভ ম্যানেজমেন্ট (সিএএম) কর্তৃক প্রকাশিত ‘অটোমোটিভ ইনোভেশনস রিপোর্ট ২০২৬’-এ শীর্ষস্থান অধিকার করার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো চীনা অটোমোবাইল উৎপাদক প্রতিষ্ঠান এ সাফল্য অর্জন করলো। সিএএমের মর্যাদাপূর্ণ এই প্রতিবেদনের ২২তম সংস্করণে নিজস্ব ‘এম.ও.বি.আইএল’ পদ্ধতি ব্যবহার করে ৩৬টি বৈশ্বিক অটোমোটিভ গ্রুপের ৮৬৭টিরও বেশি উদ্ভাবনকে মূল্যায়ন করা হয়। এই পদ্ধতিতে উদ্ভাবনগুলোকে ম্যাচিউরিটি, অরিজিনালিটি, উপযোগিতা ও ইনোভেশনের ভিত্তিতে বিশ্লেষণ করা হয়। ফলাফল অনুযায়ী, বিওয়াইডি ১৫৭.২ ইনডেক্স পয়েন্ট অর্জন করে সর্বোচ্চ উদ্ভাবনী স্কোর নিশ্চিত করে। এ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি পূর্ববর্তী চ্যাম্পিয়ন ভক্সওয়াগেন গ্রুপ (১৪৩.১ পয়েন্ট) ও মার্সিডিজ-বেঞ্জ গ্রুপকে (...
ব্রিটিশ-চীনা প্রতিনিধি দলের সম্মানে ইএটিএল ইনোভেশন হাবের নৈশভোজ ও আলোচনা সভা

ব্রিটিশ-চীনা প্রতিনিধি দলের সম্মানে ইএটিএল ইনোভেশন হাবের নৈশভোজ ও আলোচনা সভা

অর্থনীতি, শিরোনাম
বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন এবং কৌশলগত বিনিয়োগ অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সফররত উচ্চপর্যায়ের ব্রিটিশ ও চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিনিধি দলের সম্মানে ৬ জুন ২০২৬ রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকার বলরুমে এক নৈশভোজ ও আলোচনা সভার আয়োজন করে ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড। অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম. এ. মুবিন খান। বাংলাদেশ, যুক্তরাজ্য ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই উন্নয়নভিত্তিক বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের জন্য এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। অনুষ্ঠানে সরকারের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারক, আন্তর্জাতিক বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিসেস আফরোজ...