Friday, November 6সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

শিরোনাম

আজ থেকে বিএসআই-এর উদ্যোগে ইউএস রোডশো ২০২৬ শুরু

আজ থেকে বিএসআই-এর উদ্যোগে ইউএস রোডশো ২০২৬ শুরু

অর্থনীতি, শিরোনাম
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) সিলিকন রিভার ও ব্রেইনগেইন এর উদ্যোগে শুরু হচ্ছে ইউএস রোডশো ২০২৬। আমেরিকার কয়েকটি শহরে সফরের লক্ষ্য হলো বাংলাদেশের সাথে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের সংযোগ আরও শক্তিশালী করা এবং বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত প্রযুক্তি নেতৃবৃন্দকে দেশের প্রযুক্তিগত অগ্রযাত্রার সাথে আরও নিবিড়ভাবে যুক্ত করা। আজ ৫ জুন থেকে ১৩ জুন ২০২৬ পর্যন্ত অনুষ্ঠেয় এই রোডশোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর কেন্দ্র জুড়ে শিল্পপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রযুক্তি নির্বাহী, নীতিনির্ধারক এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবেন। এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন-এর সভাপতি জনাব এম. এ. জব্বার এবং পার্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিলিকন রিভার উদ্যোগের প্রধান স্থপত...
স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধি ও গবেষণাভিত্তিক নীতিনির্ধারণের ওপর গুরুত্বারোপ

স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধি ও গবেষণাভিত্তিক নীতিনির্ধারণের ওপর গুরুত্বারোপ

শিরোনাম, স্বাস্থ্য
দেশের স্বাস্থ্যখাতের বাজেট, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা করতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর ব্যবসায় প্রশাসন বিভাগ ‘বাংলাদেশ স্বাস্থ্য বাজেট সংলাপ: অগ্রাধিকার, ঘাটতি ও করণীয়’ শীর্ষক এক প্যানেল আলোচনার আয়োজন করে । বৃহস্পতিবার (০৪ জুন, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) কনফারেন্স রুমে এ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, একটি সুস্থ ও উৎপাদনশীল জাতি গঠনে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ খাতে কার্যকর বাজেট ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি গবেষণা ও তথ্য-উপাত্তভিত্তিক নীতিনির্ধারণে অধিক গুরুত্ব দিতে হবে। তিনি তাঁর বক্তব্যে তথ্যভিত্তিক নীতি প্রণয়ন, সরকারি সম্পদের দক্ষ ব্যবহার এবং স্বাস্থ্য...
গবেষণা সেক্টর স্পেসিফিক হতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন

গবেষণা সেক্টর স্পেসিফিক হতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন

জাতীয়, শিরোনাম
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় চায় এ মন্ত্রণালয় থেকে গবেষণার কাজে অনুদান প্রাপ্ত গবেষকগণ এমন কিছু কাজ করুক যার ফলাফল মানুষকে টাচ বা স্পর্শ করে, মানুষের জীবনমানে ইতিবাচকভাবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। মানুষ যেন বুঝতে পারে এ ধরনের গবেষণায় একটা ফলন আছে। তিনি বলেন, গবেষণায় এমন কিছু কাজ হোক যার ফলাফল মানুষের কাছে পোঁছাতে পারি, । বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আজ ৩ জুন ঢাকায় বিসিএসআরআই ক্যাম্পাসে অবস্থিত বাংলাদেশ রেফারেন্স ইন্সটিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ (বিআরআইসিএম) মিলনায়তনে "বিশেষ গবেষণা অনুদান প্রাপ্ত প্রকল্পঃ ফলাফল ও প্রয়োগ" শীর্ষক সেমিনারে অতিথি'র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখানে ১৮ কোটি মানুষের বাজার আছে। এখানে গবেষণার যথেষ্ট সুযোগ আছে। গবেষণার ইস্যু/ টপিকটা নির্ধারণ করতে হবে সামাজিক প্রেক্ষাপটকে বিবেচনা কর...
পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ

পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ

জাতীয়, শিরোনাম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সবুজ জ্বালানি রূপান্তর এবং পরিবেশ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে গ্রীন ক্লাইমেট ফান্ড, জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, কার্বন ক্রেডিট, সার্কুলার ইকোনোমি, সবুজ জ্বালানি রূপান্তর এবং আসন্ন COP31-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বর্তমান সরকার বৃক্ষরোপণ, কার্বন ক্রেডিট ব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, অভিযোজন সক্ষমতা জোরদার, ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার এবং বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, দেশব্যাপী সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে...
নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর 

নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর 

জাতীয়, শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেন (H.E. Mr. Håkon Arald Gulbransen) এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি-সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং রোহিঙ্গা সংকট নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে মন্ত্রী ১৯৭২ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে নরওয়ের প্রারম্ভিক স্বীকৃতি এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ধারাবাহিক সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের বৈদেশিক নীতিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যার মূল ভিত্ত...
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল

গণমাধ্যম, শিরোনাম
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে বার বার কান্ডারী হিসেবে আবির্ভূত হয়েছিলেন” বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান। স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আজ মঙ্গলবার এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজনে তিনি এ কথা বলেন। বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা ও দোয়া মাহফিলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক আহমেদ তেপান্তরসহ বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে এস এম আব্দুর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে বার বার কান্ডারী হিসেবে ...
বিসিটিআই ও এনআইএমসি’র যৌথ উদ্যোগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিসিটিআই ও এনআইএমসি’র যৌথ উদ্যোগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গণমাধ্যম, শিরোনাম
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি)-এর যৌথ উদ্যোগে ১ জুন ২০২৬ এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিল, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জাভেদ ইকবাল, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ...
‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে গাইলেন কনক দত্ত

‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে গাইলেন কনক দত্ত

বিনোদন, শিরোনাম
প্রথমবারের মতো চলচ্চিত্রে প্লেব্যাক করলেন কনক দত্ত। ওয়ালিদ আহমেদ পরিচালিত 'ঢাকা ১২০৫' চলচ্চিত্রের গানে তার এই অভিষেক হয়। ওয়ালিদ আহমেদের লেখা ও সুরে এবং রুবেল ফ্লাইং কাইটস এর সংগীত পরিচালনায় "হৃদয়ের জমিনে" শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সঙ্গীতশিল্পী কনক দত্ত বলেন, সংগীত আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনেক বছর ধরে গান করছি, তবে চলচ্চিত্রে প্লেব্যাক করার সুযোগ এবারই প্রথম পেলাম। প্রতিটি শিল্পীর স্বপ্ন থাকে প্লেব্যাক করার। 'ঢাকা ১২০৫'-এর সঙ্গে যুক্ত হয়ে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। নির্মাতা আমার কন্ঠে আস্থা রেখেছেন তাই আমি কৃতজ্ঞ। সংগীত পরিচালক রুবেল ফ্লাইংকাইটস বলেন, "হৃদয়ের জমিনে" গানটি একদম মনে দাগ কাটার মতে। গানটি শোনার সময় শ্রোতারা শুধু মিউজিক না পাশাপাশি এমন অনুভব করবেন যেন পুরো গানটা তারা শুনেই ভিজ্যুয়ালাইজ করতে পারছেন। কন্ঠশিল্পী কনক দত্ত একজন বিনয়ী গুণীশিল্পী...
গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসারের প্রয়াণ: শহীদ মিনারে শেষ শ্রদ্ধা ও মিরপুরে দাফন সম্পন্ন

গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসারের প্রয়াণ: শহীদ মিনারে শেষ শ্রদ্ধা ও মিরপুরে দাফন সম্পন্ন

বিনোদন, শিরোনাম
​বাংলাদেশের গণসংগীত আন্দোলনের ইতিহাসে কামরুদ্দীন আবসার এক উজ্জ্বল ও সংগ্রামী নাম। তিনি ছিলেন একাধারে প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার, সুরকার, সাংস্কৃতিক সংগঠক এবং প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি গানকে মানুষের মুক্তি, ন্যায়বিচার, সাম্য এবং গণতান্ত্রিক সংগ্রামের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তাঁর কণ্ঠে গণসংগীত শুধু শিল্পচর্চার বিষয় ছিল না; ছিল প্রতিবাদ, প্রতিরোধ ও স্বপ্ন দেখার ভাষা। ​জন্ম ও রাজনৈতিক-সাংস্কৃতিক অনুপ্রেরণা: কামরুদ্দীন আবসার ১৯৫৪ সালের ১৫ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবদুল মুকিত এবং মাতা উম্মুল ফাতিমা। শৈশব থেকেই সংগীতের প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। তিনি ওস্তাদ ফুল মোহাম্মদ, মফি রইসউদ্দীন এবং শহীদ সুরকার আলতাফ মাহমুদের কাছে সংগীত শিক্ষা গ্রহণ করেন। ১৯৬৯ সালের আইয়ুববিরোধী গণআন...
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শিরোনাম, স্বাস্থ্য
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে পবিত্র ঈদ উল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ২০২৬ আজ সোমবার ১ জুন ২০২৬ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপ-উপাচার্যগণ, রেজিস্ট্রার, ডিনবৃন্দসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত সকল শিক্ষক; সকাল ৯টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত সকল চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং অফিসার, রেসিডেন্টগণ, ছাত্রছাত্রী এবং সকাল ১০টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত সকল পর্যায়ের কর্মচারীদের সাথে বি ব্লকের শহীদ ডা. মিলন হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হন। সৌহার্দ্য, সম্প্রীতির এই সুন্দর আয়োজনে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহ...