‘Different Contexts, Common Aspirations’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক যুব দিবস পালিত
‘Different Contexts, Common Aspirations’ স্লোগানকে সামনে রেখে আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ ১২ আগস্ট ২০২৬ সকালে ঢাকা ফরেন সার্ভিস একাডেমিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার অংশীদায়িত্বে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্নসচিব ড. এস এম জোবায়েদ হোসেন।
সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বদলে যাওয়া বিশ্বের সাথে তাল মেলাতে...
