Tuesday, September 29সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Tag: ইউজিসি

ক্লিন ও গ্রিন ক্যাম্পাস গড়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ক্লিন ও গ্রিন ক্যাম্পাস গড়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

শিক্ষা, শিরোনাম
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব ‘ক্লিন ক্যাম্পাস’ ও ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। একই সঙ্গে শিক্ষা ও গবেষণার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোকে ইউজিসির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২৩তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বলতে শুধু অবকাঠামোগত উন্নয়নকে বোঝায় না। শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, নিরাপদ ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করাও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। তাই বিশ্ববিদ্যালয়গু...
ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন

ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন

শিক্ষা, শিরোনাম
শিল্প ও একাডেমিয়ার মধ্যে মেলবন্ধন তৈরি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম হালনাগাদ, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও প্লেসমেন্টের সুযোগ তৈরি এবং শিল্প খাতের অভিজ্ঞ ব্যক্তিদের শ্রেণিকক্ষে যুক্ত করার উদ্যোগ নিচ্ছে সরকার। শুক্রবার (১৪ আগস্ট) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘স্টার্টআপ, ইনোভেশন, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সংযোগ শক্তিশালীকরণে স্থানীয় অংশীজন ও শিল্পমালিকদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মামুন বলেন, একাডেমিয়ার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ বাড়াতে সরকার...
জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান ইউজিসির

জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান ইউজিসির

শিক্ষা, শিরোনাম
মুক্তিযুদ্ধ যেমন কোনো একক দল বা ব্যক্তির কৃতিত্ব নয়, তেমনি জুলাই গণঅভ্যুত্থানও কারও একক কৃতিত্ব নয়। এটি সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও ত্যাগের ফল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ও চেয়ারম্যানের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক ড. মাছুমা হাবিব। জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মঙ্গলবার (১১ আগস্ট) ইউজিসি অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মাছুমা হাবিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। উন্নত চিকিৎসার জন্য দেশে ও বিদেশে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্ব দিয়ে দে...