উচ্চশিক্ষার রূপান্তরের পথযাত্রায় জাতীয় ও মাস্টার ট্রেইনারগণ কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন: ইউজিসি চেয়ারম্যান
উচ্চশিক্ষার রূপান্তরের পথযাত্রায় প্রশিক্ষিত মাস্টার ট্রেইনার ও জাতীয় প্রশিক্ষকেরা ইউজিসির কর্মপরিকল্পনা বাস্তবায়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
মঙ্গলবার রাতে সাভারের ব্র্যাক সিডিএমে হিট প্রকল্পের আওতায় আয়োজিত ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশের উচ্চশিক্ষায় মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে ইউজিসি পাঁচ বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করছে। এর মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কর্মবাজারের চাহিদার মধ্যে থাকা ব্যবধান কমিয়ে শিক্ষার্থীদের দক্ষ, কর্মসংস্থান-উপযোগী গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তোলা।
ত...
