১০০ তরুণের প্রশিক্ষণ ও কর্মসংস্থানে জেসিআই মানিকগঞ্জের ‘স্কিল আপ’
১০০ জন তরুণকে প্রশিক্ষণের পর কর্মকসংস্থান নিশ্চিতের মধ্য দিয়ে শেষ হল স্কিল আপ-এমপাওয়ারিং ইয়ুথ ফর ডিজিটাল এমপ্লয়মেন্ট (সিজন ২)। সম্প্রতি তরুণদের দক্ষতা উন্নয়ন ও ডিজিটাল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) মানিকগঞ্জ আয়জিত এই প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এর আগে ২০২৫ সালে জেসিআই বাংলাদেশের জাতীয় সম্মেলনে (ন্যাটকন) 'মোস্ট ইমপ্যাক্টফুল প্রজেক্ট' হিসেবে স্বীকৃতি অর্জনকারী এই প্রকল্পতে এবারও এমপ্লয়মেন্ট পার্টনার হিসেবে ছিল বাংলাদেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিপিও সেবাদানকারী প্রতিষ্ঠান স্কাইটেক সলিউশনস।
প্রকল্পের কার্যক্রম সম্পর্কে নিয়ে জেসিআই মানিকগঞ্জের জিএলসি এবং এই প্রকল্পের চেয়ারম্যান আর. কে. জ্যান বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা নিয়ে আমরা ২য় বছরের মত এই প্রকল্পে কাজ করেছি। যেখানে আমরা স্কাইটেক সল্যুশনের মাধ্যমে ১০০ জন তরুণকে বিপিও সে...
