Wednesday, September 30সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Tag: টম ক্রুজ

নতুন টম ক্রুজের সঙ্গে নতুন রেসিডেন্ট ইভিল

নতুন টম ক্রুজের সঙ্গে নতুন রেসিডেন্ট ইভিল

বিনোদন, শিরোনাম
টম ক্রুজ ভক্তরা এরইমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন তার নতুন সিনেমার খবর। ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে ২ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত ‘ডিগার’। এই সিনেমায় অন্যরকম এক চমক হিসেবে হাজির হচ্ছেন জনপ্রিয় হলিউড তারকা টম ক্রুজ। ইতোমধ্যে সিনেমার ট্রেলার দেখে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে দর্শকমহলে। বাংলাদেশের দর্শকরাও উচ্ছ¡সিত হতে পারেন এই খবরে যে আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। এখানেই শেষ নয়, একই দিনে ‘রেসিডেন্ট ইভিল’ সিরিজের নতুন সিনেমাও মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। *ডিগার* ধূসর-সাদা চুল, বিরাট ভুঁড়ি, বলিরেখায় ভরা মুখ এবং সম্পূর্ণ ভিন্ন শরীরী ভাষায় টম ক্রুজকে দেখে চিনতে পারবেন না অনেকেই। চেনার কথাও নয়। কারণ টম ক্রুজের কথা ভাবতেই চোখের সামনে যে ছবিটা আসে তার সাথে এর কোন মিল নেই। টম ক্রুজ বরাবরই চোখধাঁধানো...