Friday, November 6সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Tag: নাসা অ্যাস্ট্রো ক্যাম্প

নাসা অ্যাস্ট্রো ক্যাম্প: হাতে-কলমে মহাকাশবিজ্ঞান শিখল খুদে শিক্ষার্থীরা

নাসা অ্যাস্ট্রো ক্যাম্প: হাতে-কলমে মহাকাশবিজ্ঞান শিখল খুদে শিক্ষার্থীরা

ফিচার, শিরোনাম
শিশুদের মধ্যে মহাকাশবিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার প্রতি আগ্রহ তৈরির লক্ষ্যে রাজধানীর ইউনিভার্সেল টিউটোরিয়ালে অনুষ্ঠিত হয়েছে বিশেষ নাসা অ্যাস্ট্রো ক্যাম্প (NASA Astro Camp®) – স্পেস সায়েন্স প্রোগ্রাম। আনন্দঘন ও শিক্ষামূলক এই আয়োজনে ৭ থেকে ১০ বছর বয়সী শিক্ষার্থীরা হাতে-কলমে মহাকাশবিজ্ঞানের বিভিন্ন বিষয় শেখার সুযোগ পায়। বাংলাদেশে নাসা অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার স্পেস ইনোভেশন ক্যাম্প (Space Innovation Camp) এই অনুষ্ঠানের আয়োজন করে। বিশেষ এই আয়োজনে স্কুল পার্টনার হিসেবে সহযোগিতা করে ইউনিভার্সেল টিউটোরিয়াল। সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা নাসা অ্যাস্ট্রো ক্যাম্পের মূল শিক্ষামূলক উপকরণ এবং নাসা-উন্নয়নকৃত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (STEM) কার্যক্রমের মাধ্যমে মহাকাশবিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অ...