অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ ২০২৬’
শিশু-কিশোরদের মহাকাশ বিজ্ঞান, সৃজনশীলতা এবং ভবিষ্যতের মহাকাশ অভিযাত্রার প্রতি আগ্রহী করে তুলতে ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে ৩ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ ২০২৬’।
দিনব্যাপী এই আয়োজন যৌথভাবে করে স্পেস ইনোভেশন ক্যাম্প এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এতে দেশের বিভিন্ন স্কুলের ৪ থেকে ১৪ বছর বয়সী ৫০ জন শিশু-কিশোররা অংশগ্রহণ করে।
এবারের আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শিশুদের স্পেস স্টোরিটেলিং প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম ধাপে অংশগ্রহণকারীরা মহাকাশ নিয়ে নিজেদের স্বপ্ন, চিন্তা, কল্পনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ৩ মিনিটের উপস্থাপনা করে। প্রথম ধাপ থেকে নির্বাচিত প্রতিযোগীরা দ্বিতীয় ধাপে ৫ মিনিটের চূড়ান্ত স্টোরিটেলিং-এ অংশ নেয়।
প্রতিযোগীদের বয়স অনুযায়ী ৬–৮ বছর, ৯–১১ বছর এবং ১২–১...
